ইশ্বরকে তাক করে...
উড়তে থাকুক তারা মুক্ত পারাবত
অসীম বিশ্বাসের শূন্য নীলিমায়
পতনের আগে
ধরে ফেলি সহজ নাগালে নতুন কোনো
বদলে নেই নিজেদের প্রিয় শিরস্ত্রাণ
বদল হোক পরষ্পরের ভাবনা ও বিশ্বাস
অদল-বদল করে দেখি চিন্তা সমুদয়
মাথায় তুলে রাখি নতুন নিবিড় যত্নে
আরো কিছু বাড়তি সময়
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




