somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

আস-সামাদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আস-সামাদ পরম অমুখাপেক্ষির
অবস্থানে বিদ্যমান মহানিরভাব
সত্ত্বায় সে তাঁর নেই কিছুর অভাব
অনন্ত অসীম তিনি চির মহিয়ান।
বিরুদ্ধে দাঁড়াতে তাঁর নেই কোন বীর
কোনখানে কোনজন, সবার স্বভাব
পালায় সে তাঁর ভয়ে, সেজন্য সদ্ভাব
রাখে তাঁর সাথে সব বিজ্ঞ বুদ্ধিমান।

পদার্থ সে তাঁর মাঝে আছে শক্তিরূপে
আর সব শক্তি আছে অসীম মাত্রায়
সেজন্য অভাব তাঁর নেই কোন রূপে।
তাঁর মাঝে নেই কোন অভাবের দায়
যে তাঁর অবাধ্য তার মন্দ পরিণতি
হয়না এদের কোন জীবনে সুগতি।


ছামাদু

ছামাদুর নিরভাব গুণের কারণে
তাঁর মাঝে আছে সব অসীম মাত্রায়
বিবেক অভাবে কেউ অপরাধ করে
না হয়ে তেমন তিনি মুক্ত এর থেকে।
পদার্থ শক্তির রূপে শক্তি নিজ রূপে
সত্ত্বাজুড়ে আছে তাঁর অসীম মাত্রায়
সে কারণে নিরভাব সত্য এ দাবীতে
বিদ্যমান রয়েছেন ছামাদু সর্বত্র।

ছামাদু কোথাও যদি নাইবা থাকেন
সেই স্থানে সত্ত্বা তাঁর শূণ্য ধরা হয়ে
সত্ত্বায় অভাব তাঁর গণ্য করা হয়।
যে স্থানেতে সত্ত্বা তাঁর যতটুকু নেই
সে স্থানেতে ততটুকু অভাব স্বীকারে
ছামাদুর অস্বীকার করা হয় তাতে।


"আস-সামাদ" নামের ফজিলত

-হাবিবুর রহমান (হাবিব স্যার)
.........................................

অমুখাপেক্ষী আল্লাহ সকল কল্যানে
অভাবমুক্ত তিনিই, সব তার দানে,
স্বয়ংসম্পূর্ণ সত্তাকে স্মরো একমনে
জীবনটা ভরে যাবে মানে আর ধনে।
সত্যবাদী হবে তুমি কর্ম সাধনায়
প্রশান্তির সুধা পাবে দুঃখ বেদনায়,
শেষ রাতে সিজদায় সামাদকে ডাকো
পেয়ে যাবে আল্লাহকে নিঝুম সে ক্ষনে।

জালিমের জ্বালা হতে সামাদের গুণে
মুক্তি মিলবেই জেনো শত্রু আক্রমনে
সামাদের ক্ষমতায় যশ-পদ-খ্যাতি।
তাঁর কাছে পাবে খুঁজে শান্তি অনাবিল
ভূলোকের অধিপতি নাই কারো মিল
জীবন আলোকময়ে এ নামের জ্যোতি।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×