somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

এলোমেলো ভাবনা (সনেট)-৫

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



# আকাশ নদী ও সাগর

অপূর্ব নীল আকাশ নদী অপেক্ষায়
নদী তীরে এসে বসে হিজলের তলে
নদী উর্মি মালা দোলা আসে কলকলে
তারা সাত জন শেষে ফিরে যায় ঘরে।
আড়ালে সাগর থেকে নিজেরে হারায়
নদী প্রেম মোহনায়।আকাশের ছলে
টান পড়ে সাগরের মোহময়ী বলে,
অবিরত অশ্রু তার বৃষ্টি হয়ে ঝরে।

অবশেষে একদিন নদী গিয়ে মিশে
প্রীতি আলিঙ্গনে প্রিয় সাগরের সনে
যেন কি না পেয়ে নদী আনন্দের দিশে!
কি ঝড় তখন উঠে আকাশের মনে
সে শুধু একলা বুঝে নিজের দৈন্যতা
যেথায় বিরাজ করে অসীম শূন্যতা।


# অবেলা

এখন সে প্রেম ঝড় থেমে গেছে
আগের মতন আর নেই প্রেম জ্বর
কাটছে যে সময়ের শেষের প্রহর
ঘনিয়ে আসছে যেন বিদায়ের বেলা।
প্রস্ফুটিত পুস্প দলে ভোমরা উড়ছে
মন পোড়ে বয়সের দেখে বালুচর
এখন অনেক দূরে রোমাঞ্চ শহর
সময়টা মনে হয় বড়ই অবেলা।

ওহে হুল্লোড় থামাও ভাব যেতে হবে
মন রাজ্যে পড়ে যাবে ডাকাতের হানা
মৃত্যুর দূত থামাতে কে পেরেছে কবে?
আমরা প্রাণীরা সব ইঁদুরের ছানা
মরন বিড়াল এসে ধরে নিয়ে যায়
কেউ তো জানে না কোন অচেনা যাত্রায়।


# বিকেল

বিকেল রাত্রির জন্য গভীর আগ্রহে
বসে আছে, সে সময় সন্ধা এসে নামে
চাঁদ আসে, তারা আসে রাত্রির প্রণামে
অবশেষে রাত্রি রাণী আসে মৃদু হেসে।
বিকেল তখন নেই, জোছনা প্রবাহে
রাত্রিতে হারায়ে নিজে সে তখন থামে
মন তার ভরে থাকে রাত্রির সুনামে
সে চায় অনন্ত রবে রাত্রি ভালবেসে।

প্রেমেতে হৃদয়ে আসে জীবনের টান
বিকেলে রাত্রির সেটা হয় অনুভব
সে তখন বুঝে প্রেম কতটা মহান।
প্রেমস্পর্শে পরিতৃপ্ত রাত্রির নিরব
মনমাঝে বিঁদ্ধ হয় প্রেম মধু শেল
যেথায় বিলিন হয় প্রেমিক বিকেল।

# সব কিছু জেগে থাকে

একটা পুকুর আছে। কয়খান জমি
রয়েছে পুকুর পাড়ে।উপরে বাগান
তারও উপরে এর নীল আসমান,
সেখানেইে আমাদের রয়েছে বসত।
এখানেই বহুকাল বেঁচে আছি আমি
জীবনের মমতায়।গুন গুন গান
গেয়ে চলি মনে মনে।দেখি অফুরান
সুন্দরের প্রতিরূপ আঁখিতে আনত।

আমাদের গ্রামগুলো মমতায় ঘেরা
জড়াজড়ি করে থাকে আঁধার আলোয়
আত্মীয় বান্ধব হয়ে পরস্পর তারা।
রাতে ও দিবায় মন কত কথা কয়
সব কিছু জেগে থাকে দীপ্ত অনুভবে
তবে এক দিন সব ছেড়ে যেতে হবে।



সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×