somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিপ্রেশন বা বিষণ্ণতা!!!

১১ ই জুন, ২০২৪ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের দিনে এক মারণঘাতী মহামারীর নাম ডিপ্রেশন। এটা কোনো অংশে ক্যান্সার বা করোনা ভাইরাসের থেকে কম না। কিন্তু আমরা অধিকাংশ মানুষ বিশেষ করে অভিভাবক শ্রেণীর মানুষেরা এটাকে ধার্তব্যের মধ্যে ধরি না বা ধরেন না।

অনেকের ধারণা, অলস বা কর্মবিমুখ মানুষ কিংবা প্রেমে ব্যর্থ হওয়া টিন এজার অথবা ঋণের জালে জড়িয়ে পড়া মানুষগুলোই শুধু ডিপ্রেশনে ভোগেন। ডিপ্রেশনের কারণ শুধুই এগুলি না। আরো হাজার টা কারণ থাকতে পারে ডিপ্রেশনের।

মোটা দাগে বললে পুরো পৃথিবীর প্রায় ২৫ শতাংশ অর্থাৎ প্রতি ৪ জনে ১ জন মানুষ মেন্টাল হেলথ ডিজঅর্ডার এ ভোগেন। শুধু মাত্র বাংলাদেশে ৭ মিলিয়ন আই রিপিট ৭ মিলিয়ন মানুষ বিষন্নতার রোগী। বিষন্নতা আস্তে আস্তে একজন মানুষ কে সুইসাইড এর দিকে ঠেলে দেয়। এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে শুধুমাত্র ২০২০ সালে কোভিড - ১৯ এ আক্রান্ত হয়ে যত মানুষ প্রাণ হারিয়েছে তার থেকে বেশী মানুষ আত্মহত্যা করেছে। এই আত্মহত্যাকারী মানুষ গুলোর একটা বড় অংশ বিষন্নতার রোগী ছিলেন।

এবার আসি এর থেকে রেহাই পাওয়ার উপায় কি। টিনেজার দের ক্ষেত্রে বাবা-মায়ের ভূমিকা অনেক বেশী। সন্তান কে সময় দিন, নিয়মিত খোজ খবর রাখুন। দিন শেষে শুধু মাত্র তার জন্য একটা সময় বরাদ্দ করুন। যেসব সন্তান বাবা-মায়ের থেকে দূরে থাকেন তাদের বাবা-মায়ের উচিৎ দিনে অন্তত একবার সন্তানের সাথে ভালোভাবে কথা বলা, তার সব বিষয়ে বন্ধুর মতো আচরণ করে মেন্টাল সাপোর্ট দেওয়া। অত্যন্ত মনোযোগের সাথে দাবী দাওয়া গুলি শোনা। যৌক্তিক দাবী হলে মেনে নেওয়া, অযৌক্তিক দাবী হলে বুঝিয়ে বলা।

আর প্রাপ্ত বয়স্ক (৩০ উর্দ্ধ) দের জন্য সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে ওপেন আপ করা। বিশ্বস্ত একজন মানুষ এর কাছে সব কিছু উগরে দেওয়া। কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে যাকে বলবো সে তো আমাকে জাজ করবে। এর সমাধান- সাইক্রিয়াটিস্ট এর এ্যাপয়েনমেন্ট নিন, তার সাথে পর পর কয়েক টা সেশনে বসুন। তাকে সব টা বলুন। উনি আপনার প্রতিটা ডিটেইল মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এটাই ওনার প্রফেশন। শতভাগ নিশ্চিত থাকুন উনি আপনাকে জাজ করবেন না।

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৪ রাত ১:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×