somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর আমি রাত্রি খুঁজিনা...

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানো? এখন আমি আর রাত্রি দেখিনা
ছুঁয়ে ছুঁয়ে গালে... ঠোটে....মাখিনা
চুমুক দিয়ে চাখিনা
এখন আমার রাত্রিরা কেবল আঙ্গুলের ফাঁক গলে গলে অন্ধকার,
একটা বিশাল বালতিতে জল গোলা কালির মতো চুঁইয়ে চুঁইয়ে ভোর হয়ে যায় কেবল....
আর খুঁজিনা জানো মাদকতা নিস্তব্ধতায়.. খুঁজি বেশুরো স্বশব্দতায়।
ভাবছো বুঝি আমি ভালো নেই?
আমার নিস্তব্ধতায় যেদিন থেকে তুমি ভাগ বসালে....সেদিন থেকে আমার রাত্রিরা কেবল তুমি, তোমার শব্দ, গন্ধ, মোহ, অনেক ভালোলাগা আর কিছু না লাগা.....
তোমাকে ছেড়েছি তাই, এখন আর রাত্রি খুঁজিনা।
আমি আর প্রতিক্ষার প্রহর গুনিনা জানো?কারো জন্য না।
মাঝরাতে ফিসফাস, সুরেলা গুন গুন, কথা শেষ, ফোন রেখে বাকি রাত জেগে থাকা... গ্লাস ভরে চাঁদের আলোয় চুমুক...

তোমার হয়তো মনে পড়েনা এসব আর।
তোমার রাতেরা এখন নতুন প্রজাপতির ডানায় অন্য নেশায় বুঁদ.....
আমি ছাড়া তোমার সুখেরা ছুটি নেয়নি একদিনের জন্যও...আর আমি?
আমি আমার রাত দের ছুটি দিয়ে পালিয়ে বেড়াই স্বশব্দ যাপনে
সত্যি জানো ! আমার রূপকথারা চুপ মেরেছে তাই...
তাই আমি আর রাত্রি জাগিনা.....

অস্তিত্বের জেগে ওঠা...ভালোবাসাবাসি আর আলোআঁধারির পাশ দিয়ে হেঁটে যেতে যেতে...বুকের ভেতর পাঁপড়ির আবরণ খুলে খুলে একটা বিশাল কালো গোলাপ, গাঢ় হিম, ঘাড়ের কাছটায় অচেনা অশরীরি ভয়.....আর নেই জানো...ঠিক যখন থেকে তুমি ভাগ বসালে...আর নেই।

এখন আর আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠেনা আমার রাত্রিরা...
বিষন্ন ডানায় ভর করে ওরা ফিরে যায়...আমি আর ওদের ভালোবাসিনা।
ওরা জানেনা আমি এখন অবহেলা করতে শিখেছি, আমি ভালো না বাসতে শিখেছি....বুঝতে শিখেছি যত ভালোই বাসোনা কেনো, কিছু মানুষ পৃথিবীতে প্রবল ভাবেই স্বার্থপর রয়ে যায়...
তোমাকে ভুলতে শিখেছি তাই...তাই আমি আর রাত্রি ভালোবাসিনা।

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪১
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×