খুব ভালো আছি
যতটুকু ভালো না থাকলেই নয়...
তার খুব কাছাকাছি আছি।
নিরিবিলি ছিমছাম সুখের মাঝে কিছু নোনা স্বাদ...বিস্বাদ...
অথবা বিষাদ...এই সব কিছু নিয়ে...
আর কিছু না থাকা নিয়ে.. স্বস্তিতে আছি... বেশ আছি !!
খুব বেশি চাওয়া নেই...পাওয়া নেই... ভ্য় নেই..
হারাবার কারনে বা অকারনে....
এর চে' বেশি চাইলে তাকে বুঝি স্বপ্ন বলে ??
সে যাক..!!
স্বপ্ন টুকু ছাড়াই বেশ আছি....
সত্যি বলছি....দেখে যেও একবার...
অনেক সুখের ভান নিয়ে...
স্বস্তিতে আছি শান্তিতে আছি...খুব ভালো আছি...।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


