সৃষ্টিকর্তার কাছে কতদিন যে স্বপ্নের প্রার্থণায় হাত তোলা হয়না !!
...ইচ্ছেটা কি প্রবল কষ্ট দেয়..তখনি তোমার কথা মনে করে.. ভীষন হাসি পেয়ে যায়...
হাসতে হাসতেই পেছন ফিরে তাকালেই ..আর.. আর ইচ্ছে হয়না..
একটুও ইচ্ছে হয়না জানো!
কোনো স্বপ্নই পূরন হয়না, ..তোমাকে যতটা চেয়েছিলাম...যতটা তুমি জানতে যদি ততটাও..
তোমারও তো মায়া হয়নি...
এখন আর স্বপ্নপূরনের মিনতি করা হয়না..সৃষ্টিকর্তার কাছে..
তোমার সামনে বসে.. মনে আছে..? একদিন এমন কাঁদছিলাম...তোমাকে বলছিলাম..আমার মায়ের কথা..
আমার মা বলে বুকের ভেতর..ঠিক এইখানটায় এমন কষ্ট!! তোমাকে বলছিলাম যখন..
আমারও তেমন কষ্ট কেন ছিলো সেদিন ? একবারও তোমার চোখ কেঁপে ওঠেনি শুনে..এরপর থেকেই..
হাসি পেয়ে যায় খুব...স্বপ্ন!! উফ কি স্বপ্নবাদী ছিলাম!! এখনো..হয়তোবা
কত কত কথা রোজ মনে মনে বলি...তোমাকেও..মনে মনেই..তবু
তবু সৃষ্টিকর্তার কাছে স্বপ্ন পূরনের প্রার্থণায় হাত তোলা হয়না আর....
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


