বাবা দিবসে বাবাকে নিয়ে কিছু একটা লিখতে গিয়ে মনে অনেকগুলো স্মৃতি এসে জড়ো হল।
বাবাকে দেখেছি ছোটবেলা থেকে একজন বন্ধু হিসেবে।বাবাকে আমরা এমন একজন হিসেবে পেয়েছি যার কাছে ছোট বড় যে কোন বিষয় শেয়ার করা যায়।ক্লাসে কোন ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে তাও আব্বুকে বলেছি আবার ব্লগে কোন মজার লেখা পড়লে তাও আব্বুকে বলেছি।
আমার এস এস সি পরীক্ষার সময় স্কুলের সামনে একটা ফার্স্টফুডের দোকানে দাড়িয়ে পড়তাম,প্রচন্ড রোদ আসত সেদিক দিয়ে ;আব্বু তখন আমার সামনে দিয়ে দাড়িয়ে থাকতেন।
বলতাম,"সামনে দারিয়ে আছেন কেন"?
আব্বু বলত,"তোর গায়ে রোদ লাগবে যে।"
বাবারা হয়তো সন্তানদের এভাবেই ছায়া দিয়ে রাখে।
দু'সপ্তাহ আগে আম্মু খালার বাড়িতে গিয়েছিল।যা রেঁধে দিয়েছিল তা তিনদিনেই শেষ।নিরুপায় হয়ে নিজেরাই রাঁধতে গেলাম।ব্লগার রাশেদের ডাল রেসিপিটা আগে পড়ে ছিলাম ,ভাবলাম ট্রাই করি।তারপর যা রাধলাম তাকে অখাদ্য ছাড়া বোধ হয় অন্যকিছু বলা যায় না।কিন্তু আব্বু শুধু তারিফই করলনা বরং সেটা প্রমানের জন্য শুধু ডাল দিয়েই ভাত খাওয়া শেষ করল।
আমাকে আব্বু একবারই চড় মেরেছিল তাও খাওয়ার জন্য।
প্রতি ঈদে আব্বু নতুন ড্রেস কিনে আমাদের জন্য কিন্তু কখনও আগ্রহ নিয়ে নিজের জন্যে নতুন জামা কিনতে দেখিনি তাকে।
বাবাকে নিয়ে আমাদের আরও অনেক স্মৃতি আছে,যা বলে হয়ত শেষ করা যাবে না...
আসলে আব্বুরা সবসময়ই এমন হয়.........
(বাবা দিবসে আমাদের প্রিয় আব্বুকে উৎসর্গ করে)
আলোচিত ব্লগ
অশনি সংকেত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।