ক্ষমতায় পা রাখার পর জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, " আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা প্রতিযোগীতার রাজনীতিতে বিশ্বাসী"। আজ আমরা কি তার নমুনা দেখতে পাচ্ছি? ঢাবিতে নিরীহ ছাত্র আবু বকর এর মৃত্যুর পর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল " এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা হতেই পারে"। আবার আমাদের প্রধানমন্ত্রীর চিন্তা শহীদ জিয়ার লাশ কবরে আছে কিনা তাই নিয়ে। আবু বকরের মৃত্যুর পর তদন্ত কমিটি গঠন হল, তারা রিপোর্ট দিবে তারপর সরকারের এ্যাকশন হবে। অথচ রাবিতে ফারুক হত্যার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ, কোন তদন্তের প্রয়োজন হল না। এবং এই রাবির হত্যার জের ধরে সারা দেশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ জামায়াত-শিবিরের আফিস ভাংচুর করেছে, তাদের উপর হামলা করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে, শিবিরের রুমে হামলা চালিয়ে ভাংচুর করেছে। আজ এইমাত্র বি.ডি নিউজে দেখলাম রাবির শিবির নেতা পুলিশের গুলিতে নিহত। যদি কেউ দোষী হয় তাহলে তার জন্য আইন আছে, বিচার আছে। অথচ এসব কিছুর তোয়াক্কা করা হচ্ছে না। ছাত্রলীগ, যুবলীগ নিজেদের হাতেই আইন তুলে নিচ্ছে। যেখানে ফারুক হত্যা যে আসলেই শিবির করেছে কিনা সেটা নিয়েই সন্দেহ রয়ে গেছে যা আমরা বিভিন্ন পোষ্টে লক্ষ্য করেছি। তারপরও সরকারের কর্মকান্ড দেখে মনে হচ্ছে তারা শুধু জামায়াত-শিবির নিধনে নেমেছে। সব হত্যাকান্ডেরই বিচার হওয়া উচিৎ কিন্তু সরকারের ভুমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। বিশেষ করে ঢাবি আর রাবি ছাত্রের মৃত্যু পরবর্তী সরকারের ভুমিকা। আমি তো মনে করি রাবির এই ঘটনার জন্য সরকার অনেকাংশে দায়ী। কারন গত বছর যখন নোমানী মারা গেল সরকার যদি তখন হত্যাকারীদের উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করতেন তাহলে আজকের ঘটনা হয়ত এড়ানো যেত। প্রকৃত খুনীরা এতটা বেপরোয়া হওয়ার সাহস পেত না। এজন্য আমি সরকারের কাছে আবেদন করি দয়া করে উপযুক্ত দোষীদের খুজে বের করে শাস্তি দিন সে ছাত্রলীগ হোক আর ছাত্রশিবির হোক। শুধু কথায় আমরা বিশ্বাস করি না, আমরা কাজ দেখতে চাই।
আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই-----প্রধানমন্ত্রী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।