বেশ কিছুদিন আগে থেকে আমরা দেখছি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পর্যায়ের বেশ কিছু নেতা জিয়াউর রহমানের লাশ নিয়ে নানা রকম অশালীন মন্তব্য করছেন। তারা হঠাৎ বলতে শুরু করলেন জিয়ার লাশ তার মাজারে নেই। তার কফিন বংগোপ্সাগরে ফেলে দিতে হবে। তাকে নানা ভাবে কটাক্ষ করতে লাগলেন। আচ্ছা এই কি একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের আচরণ হওয়া উচিৎ? শেখ মুজিব এবং জিয়াউর রহমান দুজনই তাদের নিজস্ব স্থানে শ্রেষ্ঠ। বংগবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে দেশের আপামর জনসাধারণ ঝাপিয়ে পড়ে। আর জিয়া একজন মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার ও ছিলেন। দুজনই পরবর্তীতে দেশের প্রেসিডেন্ট হয়েছেন। দুজনেরই মৃত্যু হয়েছে সেনাবাহিনীর হাতে। বংগবন্ধুকে যেমন বাংলাদেশের স্থপতি হিসেবে সম্মান দেয়া উচিৎ তেমনি জিয়াকে একজন সেক্টর কমান্ডার হিসেবেও সম্মান দেয়া উচিৎ। প্রত্যককে তার প্রাপ্য সম্মান দেয়া উচিৎ। তাই আমার মনে হয় শুধু রাজনৈতিক বিরোধীতার কারনে আমাদের এইরকম কাদা ছোড়াছুড়ি করা উচিৎ না। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের কাছে আমার আবেদন যে, কার লাশ আছে কি নেই বা কার লাশ কোথায় ফেলতে হবে তা নিয়ে চিন্তা না করে দেশ নিয়ে চিন্তা করেন। আমরা এখনও দশ টাকায় চাল খেতে পারিনি, প্রত্যেক পরিবারের একজন করে চাকরি পাইনি, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া মাঝখানে থেমে যেতে দেখেছি, দেশের আইন-শৃংখলা পরিস্থিতির এখনও উন্নতি হয় নি।
হঠাৎ জিয়ার লাশ নিয়ে আওয়ামী লীগের দুঃশ্চিন্তা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।