শুরু হয়েছে আন্তর্জাতিক চিরুনি অভিযান অপারেশন “আইরিন”
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আন্তর্জাতিক পরিমন্ডলে সন্ত্রাসী হামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ড ও চোরাচালান প্রতিরোধে ‘এনফোর্সমেন্ট কমিটি অব দ্য কাস্টমস অপারেশন কাউন্সিল’-এর সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয়েছে অপারেশন আইরিন। জঙ্গী, সন্ত্রাসী, গোলাবারুদ, অস্ত্র ও মাদকের সন্ধানে শুরু হয়েছে আন্তর্জাতিক চিরুনি অভিযান অপারেশন আইরিন। বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ৩৩ দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে একযোগে চলছে এ অপারেশন। গত ৮ জুলাই থেকে এ অপারেশন শুরু হলেও শুক্রবার থেকে এ অভিযান আরও জোরদার করা হয়েছে। শুল্ক গোয়েন্দার এ অভিযানে সহায়তা দিচ্ছে র্যা ব -বিজিবি ও কোস্টগার্ড। দেশের প্রত্যেকটি বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরেও অপারেশন আইরিন চালানোর বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে। ডগ স্কোয়াডের পাশাপাশি থাকছে তথ্য-প্রযুক্তিনির্ভর বিশেষ অভিযান। বাংলাদেশসহ বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার কারণে জননিরাপত্তা বিঘ্নিত হওয়া ছাড়াও সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিকারী এসব কর্মকাণ্ডের সঙ্গে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। অনেক ক্ষেত্রেই মিথ্যা ঘোষণা ও ঘোষণা ছাড়া চোরাকারবারিরা নানা কৌশলে এসব অবৈধ পণ্যের পাচার করছে। মূলত এসব কারণেই এশিয়া প্যাসিফিক দেশগুলোতে একযোগে শুরু হয় এ অভিযান। আগামী ২৩ জুলাই এ অপারেশন শেষ হওয়ার পর রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ অফিস ফর এশিয়া প্যাসিফিকের কাছে ঢাকা থেকে প্রতিবেদন পাঠানো হবে। কাজেই এ অভিযানকে সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন