somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই পেপে আমাদের দেশের নয় কিন্তু প্রয়োজন।

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না, এটা খাওয়ার ফল পেপে নয়। আমি বলছি ফুটবলের জন্য বিশ্বখ্যাত উরুগুয়ের ১ বছর আগের প্রাক্তন নির্বাচিত প্রেসিডেন্টের নাম হোসে আলবার্তো পেপে মুজিকা কডার্নের নাম। তিনি ''পেপে'' নামেই সর্বাধিক পরিচিত। তিনি ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নিয়ে রাষ্ট্র শাসন করেছেন। প্রেসিডেন্ট হিসেবে মাসিক বেতন পেতেন ১০ লাখ টাকা (১২৫০০ ডলার)। ১ হাজার ২৫০ ডলার সংসার খরচের জন্য রেখে বাকি টাকা দুস্হদের মধ্যে বিলিয়ে দিতেন। অবসরের পর এখন তিনি স্ত্রীর খামারে ফুল-ফলের চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন। সংসারে কাজের লোক রাখেননি। নিজের কাপড় নিজেই পরিস্কার করেন। খামারে উৎপাদিত ফুল-ফল বিক্রি করেন। বাসার সব কাজ নিজ হাতেই করেন। মাটির কুয়ার পানি পান করেন। অবাক হচ্ছেন। গল্প নয় এটা সত্যি ঘটনা। অথচ এ নেতা আমাদের দেশের অধিকাংশ নেতানেত্রীদের মতো হঠাৎ করে রাজনীতিক হননি। ষাটের দশকে কাষ্ট্রোর নেতৃত্বে বিল্পবে অনুপ্রাণিত হয়ে যোগ দেন। ছিলেন গেরিলা নেতা। জেলও খাটেন ১৪ বছর। বামপন্হী দলগুলের সঙ্গে মুভমেন্ট অব পপুলার (এমপিপি) নামে রাজনৈতিক দল গঠন করেন। ১৯৯৪ সালে সাধারণ নির্বাচনে তিনি ডেপুটি এবং ১৯৯৯ সালে সংসদের এমপি (সিনেটর) নির্বাচিত হন। তার নেতৃত্বেই এমপিপির জনপ্রিয়তা বাড়ে। ২০০৫ সালে তিনি সরকারের মৎস্য গবাদিপশু, কৃষি বিষয়ক মন্ত্রী নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে ২০১০ সালে ১০ মার্চ প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৩৫ সালে জন্ম নেয়া হোসে মুজিকা পেপে রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়তি খরচ হবে শঙ্কা থেকে প্রেসিডেন্টের জন্য নির্ধারিত সরকারি বাড়ি-গাড়ী কোনটাই ব্যবহার করেননি। উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট পেপে ক্ষমতায় থাকাবস্হায় খরচ বাঁচাতে রাজপ্রাসাদের বদলে খামার বাড়িতে বসবাস করতেন। এমপি, মন্ত্রিত্ব ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পরও বর্তমানে তার নিজস্ব সম্পদের মধ্যে রয়েছে একটি গাড়ী ও একটি কুকুর। অথচ আমাদের বিভিন্ন সময় রাষ্ট্রের নীতি নির্ধারণীতে ছিলেন এমন অধিকাংশ নেতাই হাইবৃীড। ক্ষমতায় নেই তারপরও জীবনযাপনে এলাহী কান্ড। রাজনীতিকদের অনেকেই বলে থাকেন এদেশে সংসদ সদস্য হওয়া এখন সবচেয়ে বড় ব্যবসা। পেপের নিরাপত্তার জন্য থাকতো কয়েকজন পুলিশ। আমাদের নেতানেত্রীদের ক্ষেত্রে এটা কল্পনা করা যায়? উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট পেপের মতোই আমাদের দেশের অনেক নেতা কুকুর পছন্দ করেন। তারাও বাসা-বাড়িতে কুকুর রাখেন। তাদের একটি কুকুরের পিছনে যে অর্থ খরচ হয় সে অর্থ দিয়ে ৫ সদস্যের একটি পরিবার অনায়াসে সংসার চালাতে পারেন। বছর তিনেক আগে বাংলাদেশের একজন সাবেক প্রেসিডেন্টের কুকুর দুর্ঘটনায় আহত হওয়ায় ওই কুকুরটিকে দ্রুত ইউনাটেড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসারত অবস্হায় কুকুরটি মারা গেলে কাঁন্নায় ভেঙ্গে পড়েন ওই সাবেক প্রেসিডেন্ট। এ কান্না দেখে তার দলের নেতানেত্রী ও বাসার কর্মচারীরা কাঁদতে শুরু করেন। হাসপাতালে এক বেদনাবিধূর পরিবেশের সৃষ্টি হয়। একটি কুকুরের মৃত্যুতে বেদনাবিধূর পরিবেশের সৃষ্টি হয় অথচ এবার ঈদে সড়ক দুর্ঘটনায় ১৮৬ জন মানুষ প্রাণ হারিয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় দুইশ মানুষের প্রাণ গেছে। এতোগুলো মানুষের প্রাণ হারানোর পর ওই নেতানেত্রীদের কারো চোখের পানি ফেলতে দেখা যায়নি।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×