সৌন্দর্যের ভিন্ন জগৎ কালীঘাট লেক
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চায়ের রাজধানী শ্রীমঙ্গলের সৌন্দর্যের অন্ত নেই। দেশ বিদেশে সুনাম ছড়িয়ে আছে এই শ্রীমঙ্গলের। উপজেলার আনাচে-কানাচে ছড়িয়ে আছে প্রকৃতির অনাবিল সৌন্দর্য। উঁচু-নিচু টিলা আর চা বাগান ঘেরা সবুজের হাতছানি প্রকৃতিপ্রেমীদের নজর কাড়ে। রয়েছে লাওয়াছড়া জাতীয় উদ্যান, বাইক্কা বিল, চা কন্যা, বিটিআরআই, বদ্ধভূমি ৭১। এসব দেখে বিমোহিত হন পর্যটকরা। এজন্য দিন দিন বাড়ছে এখানে পর্যটকদের আনাগোনা। চা বাগানঘেরা প্রকৃতি কন্যা শ্রীমঙ্গলের প্রতিটি চা বাগানেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। তার একটি কালীঘাট চা বাগানের সীমান্তবর্তী লেক। শহর থেকে মাত্র ১৫ মিনিটের পথ কালীঘাট চা বাগান। কালীঘাট বিজিবি সীমান্ত ফাঁড়ির কাছাকাছি সীমান্তঘেষা এ লেকটি। যাওয়ার পথে চোখে পড়বে চা বাগানের অবারিত সবুজের হাতছানি। তারপর রাবার বাগানের ভিতরে হাঁটতে হাঁটতে পৌছে যাবেন বালিশিরা লেকে। লেকের স্বচ্ছ জল, ফুটে থাকা শাপলা ফুল ও সড়ালির ভেসে বেড়ানো আপনাকে মুগ্ধ করবেই। এখানে রাবার বাগান, আগর বাগান ও সবুজের সিঁড়ি বিছানো চা বাগান ও আনারস বাগানের সৌন্দর্য আপনার ভ্রমণে এনে দেবে অনাবিল সজীবতা। টিলার ওপরে উঠে যখন চোখ মেলে তাকাবেন, তখন আপনি এক ভিন্ন জগতে। ভারতের ত্রিপুরা রাজ্যের সারি সারি পাহাড় আপনাকে চোখ ফিরাতেই দেবে না। কালীঘাট চা বাগানের এ লেকটি মনে হয় স্বপ্ন দিয়ে কেউ তৈরি করেছেন।

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন