বিজ্ঞান শিক্ষার সুযোগ বাড়ানো হচ্ছে সরকারি ২০০ কলেজে
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। পরিবেশের সুরক্ষা, দারিদ্র বিমোচন এবং স্বাস্থ্য উন্নয়ন প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন দক্ষ বিজ্ঞানী ও সক্রিয় নাগরিক। বিজ্ঞান ও গণিত শিক্ষা শিক্ষার্থীদের যেমন সৃজনশীল চিন্তায় উদ্ধুদ্ধ করে, তেমনি আর্থ-সামাজিক উন্নতির মাধ্যমে টেকসই উন্নয়নের পথে পরিচালিত করে। বিজ্ঞান শিক্ষা তাই টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের পূর্বশর্ত। এ জন্য সারাদেশে নির্বাচিত ২০০টি সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সম্পূর্ণ সরকারি অর্থায়নে ১ হাজার ৮০৫ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। চলতি বছর থেকে ২০২১ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে। প্রকল্পের প্রধান কার্যক্রম হচ্ছে-একাডেমিক ভবন নির্মাণ, আইটি ল্যাব প্রতিষ্ঠা, বিজ্ঞান গবেষণাগার নির্মাণ, অফিস সরঞ্জামদি সরবরাহ, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও আইটি ল্যাব এ কম্পিউটার, আই-বোর্ড ও বিজ্ঞান যন্ত্রপাতি সরবরাহ, আসবাবপত্র সরবরাহ ও বিজ্ঞান বিষয়ে শিক্ষকদের পদ সৃজন ইত্যাদি। প্রকল্প বাস্তবায়িত হলে তথ্য-প্রযুক্তিগত ও বিজ্ঞান গবেষণার সুযোগ ও বিজ্ঞান শাখার শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দূর হবে দেশে বিজ্ঞান শিক্ষার প্রতিবন্ধকতা।

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষামঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫
ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন
অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন