আমার মাঝে যেনো কি হয়েছে... আমি কেমন জানি অন্যরকম হয়ে যাচ্ছি... আমার ভেতরটা আর আগের মতো নেই... কেমন জানি বর্ণহীন হয়ে যাচ্ছি আমি.... হাসি-খুশি ঠিকই থাকি আমি, কিন্তু কোথায় যেনো একটা খাদ থেকে যায়। সবার সাথে ঠিক মতোই আচরণ চলছে আমার... কখনো ঠাট্টা, তামাশা, কখনো রাগ বা অভিমান.... কিন্তু দিনের একটা সময় আমি যেনো নিজের মাঝেই ফিরে আসি. কোথায় যেনো ফাক থেকে যায়.... কিছু শূন্যতা যেনো ভর করে আমায়। সেটা কি অদৌও শূন্যতা নাকি অন্যকিছু? নাকি হারিয়ে ফিরিয়ে আমি নিজেকে খুজে বেড়াই? কোথায় খুজি নিজেকে? আমি জানিনা... কিন্তু আমার কেনো জানি বোধহয়, আমার মধ্যথেকে আস্তে আস্তে সৃজনশীলতাগুলো মরে যাচ্ছে। কিংবা আমার মাঝ থেকে আমার কল্পনার শক্তিটা চলে গেছে। আমার মধ্যে আগে মাঝে মাঝে হঠাৎ করে কেমন জানি এক শক্তি ভর করতো। যার দ্বারা আমি অনেক কিছু করে ফেলতাম। হয়তোবা খুব কঠিন কিছু...কিংবা খুব সৃজনশীল (অন্তত আমার দৃষ্টিতে)। তখন আমার মাঝে হঠাৎ করে যেনো এক ছন্দ আসতো...অন্যরকম ছন্দ...সেই ছন্দের উপর ভর করে এই চির অলস(!) এই আমি যেনো অসাধারণ কিছু করে ফেলতাম। কিন্তু কি হয়েছে আমার?? আমি সত্যিই কি তা জানি না?
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।