ভোর হতে শুরু করে রাত পর্যন্ত
নানান কাজের ফাঁকে
শুধুই বাসনা জাগে
একটি রিংটন শোনার
কখনো সখনো বেজে উঠলে ছুটে যাই
নাম দেখার আগ পর্যন্ত
বুকের মাঝে ধুকপুক বাড়তেই থাকে
সেই বিশেষ নামটি দেখার অপেক্ষায়
চোখ চলে যায় স্ক্রিনে
কিন্তু হায় সে তো নয়
উৎসাহ ফুরিয়ে যায়
কণ্ঠ মেইয়ে আসে
কোন রকমে বলি, ‘ হ্যালো আসসালামু আলাইকুম’
কথা শেষ হওয়ার পর সারা দেহ মনে ক্লান্তি
দিন যায় রাত যায় এমন কি সপ্তাহ মাস
সেই বিশেষ নামটি দেখার স্বাদ আর মেটে না ।
আসছে বছরটাও কি কাটবে এমন প্রতীক্ষায় ?

সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




