আমরা সবাই ছোটোবেলায় এই ভাবসম্প্রসারনটা পড়েছিঃ "তুমি অধ্ম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?" কিন্তু আমার মনে হয় এদেশের রাজনীতিবিদরা মনে হয় এটা পড়ে নি। কিম্বা পড়লেও শুধু পরীক্ষায় পাশ করার নিমিত্তেই পড়েছেন।
বাজারে জিনিসপত্ররের দাম বাড়লে তারা বলেন বিগত সরকারের আমলেও দাম বেড়েছিল। দলের নেতারা সন্ত্রাস করলে বলেন বিগত সরকারের অমুক নেতা এর চেয়েও বেশি সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল। দলের সমর্থিত ছাত্র সংগঠন মারামারী করলে বলেন প্রতিপক্ষের উষ্কানিতে সব হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিনা বিচারে কাউকে হত্যা করলে বলেন বিগত সরকারের আমলে এর চেয়ে অনেক বেশি ক্রসফায়ার হয়েছিল। একজন খুন হলে বদলা নেয়া হয় আরেকজনকে খুন করে। ক্ষমতায় আসার পর সব কাজ বাদ দিয়ে শুরু করে নাম পরিবর্তন। আর বলে বিগত সরকার এর চেয়ে অনেক বেশি নাম পরিবর্তন করেছে।
মাঝখান দিয়ে বাঁশটা যায় আমাদের সাধারণ জনগনের। পূর্বসুরীকে অনুসরণের কারণে যে কোটি কোটি টাকা গচ্চা যাবে তা তো তাদের কারও পকেট দিয়ে যাবে না। দেশের মেহনতী মানুষের শ্রমের দ্বারা অর্জিত অর্থ দিয়েই বিগত সরকারের এই পাপ মোচন(!) করা হবে। আবার তাদের পাপ মোচন করার জন্য পরবর্তী সরকার তো আছেই!
কখনও তারা ভাবেন না বিগত সরকারকে জনগন যেমন প্রত্যাখান করছে তাদেরকেও তেমনি ছুঁড়ে ফেলতে পারে। ১৯৯১ সালে গনতন্ত্রে প্রত্যাবর্তনের পর থেকে এদেশের মানুষ প্রতিবারই পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তাই বিগত সরকার যা করেছে আমিও তাই করছি এই বক্তব্য শুনলে খুব হাসি পায়।
কিন্তু আমরা যতই পরিবর্তনের পক্ষে থাকি না কেন পরিবর্তন তো আর আসে না।
জানি না আমার এই প্রশ্নগুলোর কোনো উত্তর আছে কি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


