somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইবার বুঝলাম কারেন্ট আসলে যায় কোথায় ;)

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন ধরেই একটা কথা ভাবছিলাম, বর্তমানে দেশে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা কমবেশী সাড়ে পাঁচ হাজার মেগা ওয়াট। লস বাদ দিয়ে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় তিন হতে সাড়ে তিন হাজার মেগা ওয়াটের মত বিদ্যুৎ। মানে চাহিদার অর্ধেকের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তাহলে দিনে ১২-১৬ ঘন্টা লোডশেডিং করতে হবে কেন? প্রথম প্রথম ভাবতাম সেচ কাজের জন্য গ্রামে বিদ্যুৎ দেয়া হচ্ছে। কিন্তু, আত্নীয়-স্বজন ও যে সব বন্ধু-বান্ধব সম্প্রতি গ্রামে গিয়েছে তাদের কাছ থেকে জানতে পারি সেখানেও ১২-১৮ ঘন্টা লোডশেডিং। আবার ঢাকার বাইরের অনান্য বিভাগীয় শহর গুলোতে খোঁজ নিলাম। সেখানেও একই অবস্থা।

অবশেষে শুক্রবারে ‘দৈনিক আমাদের সময়’ এর এই রিপোর্টটা পড়ে বুঝলাম কারেন্ট আসলে যায় কোথায়। ‍‌আপনার আমার বাড়িতে বিদ্যুৎ না থাকলেও মন্ত্রী-এম,পি দের বাড়িতে কখনও লোডশেডিং হয় না। সাধারণ মানুষের সন্ধ্যার পর এসি চালানো নিষিদ্ধ হলেও উনাদের বেলায় তা হালাল।

অন্যদিকে সাধারণ মানুষের অবস্থা দেখুন।

সরকার সব সময় সেচ কাজে বিদ্যুৎ দেয়ার জন্য লোডশেডিং বেশি হচ্ছে বলে আসছে। এই কথার সাথেই আমার যথেষ্ঠ আপত্তি আছে। আমাদের দেশে কৃষি বাদে কি আর কোনো কাজ হয় না? শিক্ষার্থীদের পড়াশোনা, অফিস-আদালতে কাজকর্ম, শিল্প কারখানায় উৎপাদন এই সব কি অপ্রয়োজনীয় কাজ? দেশে সেচ দেয়ার জন্য কি সব কাজ বন্ধ রেখে দিতে হবে?


তবুও সান্তনা পেতাম যদি কৃষকরা নিরবিচ্ছন্ন বিদ্যুৎ পেতেন সেচের জন্য। কিন্তু বাস্তবতা হল বিদ্যুৎ-তো পাওয়া যাচ্ছেই না, বরং লো ভোল্টেজের জন্য মটর জ্বলে যাচ্ছে অনেক জায়গায়। আসলে কৃষকরা নন বিদ্যুৎ পাচ্ছেন দেশে শুধু মন্ত্রী-এম,পিরা।

মুখে সরকারের সব মন্ত্রী-এম,পির কৃষকের জন্য দরদ উথলে পড়ছে। আর কাজের বেলায় যা ঘটার তাই ঘটছে।

বিদ্যুৎ নিয়ে সাংবাদিকরা কিছু জিজ্ঞেস করলেই প্রধানমন্ত্রী বলেন, বি.এন.পি সরকার বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি বলেই আজ এই সংকট। না হয় তার কথা মানলাম। কিন্তু তারা পারেনি বলেই তো জনগণ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন। এই ১৫ মাস আপনারা কি করলেন? এখন আপনারা এই অজুহাত দিচ্ছেন কোন যুক্তিতে? X(

রাতারাতি বিদ্যুৎ সমস্যার সমাধান করা যাবে না আমরা সবাই জানি। কিন্তু আপনারা তো এই ১৫ মাসে সমস্যার বিন্দুমাত্র উন্নয়ন করতে পারলেন না।

প্রধানমন্ত্রী বলেছেন তারা আগামী তিন বছরে তারা তিন হাজার মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছেন। দোয়া করি যেন তিনি সফল হোন। কিন্তু, যখন দেখি সংসদে করা তার নিজের দাবি অনুযায়িই এই এক বছরে তারা কৃতিত্বের সাথে ২০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন তখন কোন আলাদিনের চেরাগের মাধ্যমে আগামী তিন বছরে ৩০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে তা তিনিই জানেন। :-*

মজার (নাকি দুঃখের?) ব্যাপার হল, বিরোধী দল বি.এন.পি বিদ্যুৎ সমস্যা নিয়ে জোরালো ভাবে প্রতিবাদ করছে না। পুরো মার্চ মাস খালেদা জিয়া থেকে শুরু করে তাদের সব নেতা কর্মীর একমাত্র কাজ ছিল শহীদ জিয়া কিভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে উদ্ধার করেছিলেন তা বয়ান করা। অন্য বিরোধী দল জামায়াত তো যুদ্ধাপরাধীদের বিচার হতে নিজেদের পিঠ বাঁচাতেই ব্যস্ত। :-/

আর বলেই বা কি করবে। তাদের তো আর এসব সমস্যা স্পর্শ করে না। আমাদের সাধারণ জনতার কথা বলার কেউই নেই। :((


১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×