আমার কম্পিউটারের মাদারবোর্ড ইন্টেল। পেন্টিয়াম আর। ২.৭৯ গিগা হার্জ, ৫১২ মেগা বাইট RAM। আমি উইন্ডোজ এক্স পি অপারেটিং সিস্টেম ব্যবহার করি।
আমার সমস্যা হলো আমি পিসিতে উবুন্টু ইন্সষ্টল করতে চাচ্ছি। এজন্য আমার পেন ড্রাইভে পেন ড্রাইভ লিনাক্সের ইউএসবি বুট সফটোয়্যার দিয়ে পেন্ড্রাইভে উবুন্টুর আইএসও ফাইল্টা রাইট করি। কিন্তু ইউএসবি থেকে বুট করতে গেলে লেখা আসে বুট এর্। আমি বায়োসের বুট সেটাপে BOOT USB FIRST আর USB BOOT এই দুইটা অপশন এনাবেল করেছি। কিন্তু কাজ হচ্ছে না।
একই পেন ড্রাইভ অন্য একটা পিসিতে নিয়ে দেখেছি স্বাভাবিকভাবে ইউএসবি বুট করছে। এর আগে আমি আমার এই পিসিতে একই ভাবে উবুন্টু ইন্সষ্টল করেছিলাম। তখন কোনো সমস্যা হয় নি। আমার পিসিএর আর একটা অদ্ভুত সমস্যা হলো এটাতে সিডি রম ড্রাইভ দিয়ে এক্স পি ইন্সষ্টল হয় কিন্তু উবুন্টু ইন্সষ্টল করতে গেলে কিছু সময় পরে হ্যাং করে। আর ইন্সষ্টল করা যায় না। তাই পেন ড্রাইভ ছাড়া উবুন্টু ইন্সষ্টল করার কোনো উপায় দেখছি না। কিছু দিন আগে এক্স পি সেট আপ দেয়ার পর উবুন্টুর গ্রাব লোডার হারিয়ে যায়। পরে গ্রাব রিকভার করার জন্য ইউএসবি দিয়ে উবুন্টু লোড করতে গিয়েই প্রথম সমস্যাটা আবিষ্কার করি। শেষ কোনোভাবেই গ্রাব রিকভার না করতে পেরে উবুন্টুর ড্রাইভটা ফরম্যাট দিয়ে পুরোপুরি নতুনভাবে উবুন্টু ইন্সষ্টল করার চেষ্টা করি। কিন্তু কোনোভাবেই আর ইউএসবি বুট করছে না। যতবারি ট্রাই করি ওই এক BOOT ERROR.
কেউ সমাধান জেনে থাকলে একটু বলবেন প্লীজ। অনেক জরুরী কাজ আটকে যাচ্ছে উবুন্টু ইন্সষ্টল না করতে পেরে।
টেক হেল্প দরকারঃ কম্পিউটারের ইউএসবি বুট হচ্ছে না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।