somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ স্পন্সর মানি

১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্রিকেট বোর্ডকে দশ কোটি টাকা দিচ্ছে ইসলামী ব্যাংক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এবার যুক্ত হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ক্রীড়াঙ্গনের সাথে ইসলামী ব্যাংক অনেক আগে থেকে যুক্ত থাকলেও ক্রিকেট বোর্ডের সাথে এবারই প্রথম। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: দশ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করে। ক্রীড়াঙ্গনের ইতিহাসে এত বড় অংকের অর্থ দিয়ে স্পন্সর হওয়ার ঘটনা এটাই প্রথম। ইসলামী ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ দশ কোটি টাকা দিয়ে ঢাকার সৌন্দর্য বর্ধনের কাজ করবে ক্রিকেট বোর্ড। বিশেষ করে বিমান বন্দর থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে মিরপুর স্টেডিয়াম সড়কটিকে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এই সড়কটিকে নিয়ে নেয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। এই সড়কটিতে সৌন্দর্য বর্ধনে ব্যয় হবে ইসলামী ব্যাংকের দেয়া দশ কোটি টাকা। অফিসিয়াল স্পন্সর হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এই সড়কে দুটি গেট, বিল বোর্ড ও বিভিন্ন লেখা সম্মিলিত ব্যানার ব্যবহার করবে। এই সড়কের আলোক সজ্জার জন্য নেয়া হয়েছে বিশেষ ধরনের পরিকল্পনা।
গতকাল সাংবাদিক সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের বলেন, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর জাতীয় ক্রিকেট দলের সাথে যুক্ত হতে পেরে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক এটা জাতীয় গৌরবের বিষয়। এতে শামিল হতে পেরে আমরা ধন্য।’’
তিনি বলেন, ‘‘ইসলামী ব্যাংক জনগণের ব্যাংক। আমাদের লক্ষ্য অর্থনৈতিকভাবে প্রথম সারির ১০টি দেশের মধ্যে একটি থাকা। স্বাধীনতার চেতনা, দেশপ্রেম নিয়ে বিশ্ব সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো এটাই আমাদের সাধনা ও সংগ্রাম। বাংলাদেশ সব খেলায় জিতবে এবং অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। বিশ্ববাসী দেখুক আমরা এগিয়ে যাওয়ার জন্য কাজ করছি।’’
ক্রিকেট বোর্ডের সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘‘প্রথম বারের মতো ক্রিকেট বোর্ডকে সমর্থন দেয়ার জন্য এবং জাতীয় ক্রিকেট দলকে উজ্জ্বীবিত করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:-কে দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। ইসলামী ব্যাংক প্রথম সারির ব্যাংক হিসেবে জায়গা করে নিয়েছে। ইসলামী ব্যাংক আমাদের জীবনের একটি অবিচ্ছেদ অংশ। ইসলামী ব্যাংক আমাদের দশ কোটি টাকা দিয়েছে। ক্রীড়াঙ্গনে এটাই সর্ববৃহৎ স্পন্সর। এর আগে এক টুর্নামেন্টে এতো বেশি টাকা দিয়ে কেউ স্পন্সর হয়নি।’’
তিনি আরো বলেন, ‘‘ইসলামী ব্যাংক চাইলে যে কোন খেলায় এমন অর্থ দিতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের এতে অনুমতি আছে। তবে তারা যে টাকা দিবে স্পন্সর হিসেবে তা যেন ট্যাক্স মুক্ত হয়। এ জন্য সরকারের কাছে দাবি জানানো হবে।’’

৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×