somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই চাই, কিন্তু তারপরেও কেন হয় না? /:)

৩১ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা বহুদিনের সমস্যা হবে কোন একটা ব্যাপার নিয়ে বেশি ভাবতে ইচ্ছা করে না, তারপরেও এমন কিছু ভাবনা আছে যেটা নিয়ে বেশি ভাবনা অটোমেটিক চলে আসে।
আর আমার মনে হয়, আপনাদের অনেকেই আছেন যারা হয়ত আরো অনেক বেশি কিছু জানেনও এই ব্যাপারে।

ভাবনাটা আসলে কিছুটা দেশকে নিয়ে, কিছুটা নিজেদের নিয়ে, আমাদের নিজেদেরকে নিয়ে।

আমাদের বাংলাদেশের বর্তমানের যে অবস্থা সব মিলায়ে, অর্থনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, নৈতিকভাবে বলেন, বৈদেশিক নীতিতে বলেন, রাজনৈতিকভাবে বলেন প্রত্যেকটা দিকেই এখন ভাঙ্গন। আর তাই হয়তো আজকে অধিকাংশ তরুনই চাচ্ছে দেশের বাইরে চলে যেতে। দেশে থেকে আর কি হবে?
কিন্তু এই সব তরুন যারা দেশের বাইরে যেতে চাচ্ছে এদের সিংহভাগই আবার দেশে ফিরে আসার ইচ্ছায়ই যাচ্ছে। আবার অনেকের ইচ্ছা - না, বাইরে যাবো না, যা করার দেশেই করবো। ডাল-ভাত খেয়ে থাকতে হলেও দেশেই থাকবো।

আমার নিজেরও বাইরে যাওয়ার ইচ্ছা খুবই কম। আর এই জন্যেই আমি দেশে যারা থাকতে চাচ্ছে তাদের পক্ষ নিয়ে কথা বলতেছি। :P এদের অনেকেই চান যে আমাদের দেশটা পরিবর্তন হোক, আজকের এই খারাপ অবস্থা থেকে বের হয়ে আসুক।

আমার কাছে মনে হয়, কোন একটা দেশকে বিশ্বের বুকে নাম করতে হলে দরকার ঐ দেশের কোন একটা বিশেষ সম্পদ। আমাদের তো সম্পদের অভাব নাই। আমাদের আছে সুন্দরবনের মত প্রাকৃতিক গুপ্তধন যেটা একাধারে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, আছে বন্য প্রানীর বিশাল সমাহার, আছে উর্বর ভুমি। আছে প্রচুর খনিজ সম্পদ, আর সর্বোপরি আছে পরিবর্তনশীল মানসিকতার ৮ কোটি তরুন। আর কি লাগে?

আচ্ছা আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি আপনি কি দেশের উন্নতি চান? আপনি আমাদের নৈতিকতার উন্নতি চান? আপনি কি দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন চান? আপনি কিন্তু এক বাক্যে বলবেন, আমি অবশ্যই চাই, কেন নয়?

আর এই কথাটা শুধু আপনি এই ৮ কোটি তরুণের সবাই -ই কিন্তু বলবে, দেখবেন অনেকে দেশের জন্য অনেক প্লান ও করতেছে। অনেকে প্লান বাস্তবায়ন করছে কিছু। অনেকে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম ও করে চলেছে।

সবচেয়ে মজার এবং একাধারে কষ্টের কথা হচ্ছে যে, আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর থেকে হাজার হাজার এন,জি,ও কাজ করে যাচ্ছে দেশের উন্নতির জন্য। প্রত্যেকটা এন,জি,ও -র যদি একটা করে প্রজেক্ট ও সফল আজকে হতো, আমার মনে আজকে দেশের এই অবস্থা থাকতো নাহ।

তাহলে আমরা সবাই চাচ্ছি দেশের পরিবর্তন হোক, প্রচুর সুযোগ আছে আমাদের হাতে, আমাদের সম্পদের অভাব নাই। তারপরেও কেন আমাদের দেশ পরিবর্তন হচ্ছে না? আমি প্রায়ই ভাবি, কিন্তু ভাবনাগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। অনেক ব্লগার আছেন যারাও ভাবছেন হয়তো, আপনাদের কি মনে হয়?
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×