সমস্ত ঈশ্বর মানুষের কল্পনাতেই সৃষ্টি। আমাদের এক কবি যেমন সহজ ভাষায় লিখেছিলেন
"মানুষই দেবতা গড়ে
তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর"।
জগতের সমস্ত কিছু মানুষের ব্যাখ্যা লব্ধ হয়ে ওঠেনি। এই ব্যাখ্যার অসম্পূর্ণতা থেকেই দৈবি মহিমার জন্ম।
যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা কি আজকের দিনে নিজের বা পরম আত্মীয়ের কোনও সাধারণ অসুখে, ধরা যাক জ্বরে বা সর্দিতে আল্লাহ বা গড বা ব্রহ্মকে ডেকে বলবেন, আমার সর্দি জ্বর সারিয়ে দাও? সম্ভবত না। একটা ট্যাবলেট কিনে খাবেন। কিন্তু সেরিব্রাল অ্যাটাকে আত্মীয় বন্ধু অচৈতন্য হয়ে থাকলে, কোমায় চলে গেলে? ওপেন হার্ট অপারেশনের আগে? বিশ্বাসী হলে নিশ্চয় আল্লা গড ভগবানের কথা মনে পড়বে। কারণ সুস্থতা সেখানে তুলনায় কম অনিশ্চিত। এই অনিশ্চিতি ব্যাখ্যার বাইরের ধূসর জমিতেই ঈশ্বরের জন্ম। এরকমটাই আমার মনে হয়। তবে এটাও ঠিক বিশ্বাসীরা তাদের সংকটের মুহূর্তে বা দুর্বল মুহূর্তে তাদের ভগবানের বিশ্বাসের জন্য অনেক শক্তি পান। ধর্ম বিশ্বাস যেখানে শুভ শক্তির উৎস সেখানে সমস্যা নেই, কিন্তু যেখানে তা অন্যকে আঘাত করতে উদ্যত, জেহাদের নামে রক্তের হোলিখেলায় বা দাঙ্গায় উন্মত্ত, সমস্যা সেখানেই। সেখানে ঈশ্বরে বিশ্বাসের থেকেও পার্থিব জিঘাংসাই বেশি সক্রিয় বলে মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

