তিথির অনুভূতি
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিথির কিছু কথা
অব্যক্তই রয়ে গেল
কী যেন বলার ছিল ?
বলতে চেয়েও তা
হারিয়ে গেল |
হিজিবিজি
ভীষণ আজগুবি
কিছু অস্পষ্টতা
উদাস হাওয়ায় জড়িয়ে তবু
পায়নিকো পূর্ণতা |
চোখের ভাষায় কত কথা
হয়তো বোঝাতে পারেনি
তার নিগুঢ়তা |
ঝুরঝুর করে
ঝড়ে পড়া অনুভূতিগুলো
ডানা ঝাপটানো
আহত পাখির মত
অবিরত
হৃদয়ে রক্তক্ষরণ
যেন চেপে রাখা কষ্টের
জন্যই সব আয়োজন |
তিথির অনুভূতি
ক্ষয়ে যাওয়া
জীবনের প্রতি
সকরুণ আকুতি |
তিথি তবু নিশ্চুপ
মনে জমা শত ক্ষোভ
বাস্পায়িত হয়ে
দীর্ঘশ্বাসের হাহুতাশ
হোকনা তা নিজেরই সর্বনাশ !
ব্যস্ত সময়ে
অপেক্ষার প্রহর সয়ে
ক'জন থাকে
প্রতীক্ষারত
তা বলে
সব ভূলে
মিছেই কি
হবে আহত ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০
রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।
পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,...
...বাকিটুকু পড়ুন
নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!...
...বাকিটুকু পড়ুন
গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?
মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?
শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯


বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬

ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।...
...বাকিটুকু পড়ুন