অতিমানবের অভিশাপ
প্রবীর দাস
আমি এক অতিমানব
মানবের মাঝে থেকেও,
নইলে কিভাবে বেচে আছি-
শুষ্ক পাতার মত ছিদ্রায়িত বক্ষে,
নষ্ট ঘড়ির মত হৎপিন্ড লয়ে,
শত আঘাত সয়েও?
চোখ দিয়ে অশ্রু ঝড়ে আমার,
দীর্ঘশ্বাশে বেদনার হাহাকার,
অতিমানবের কষ্টের বিদরণে
অভিশাপ লাগবে তোমার প্রাণে।
যদি এভারেষ্টের চুড়া থেকে ফেলে দিয়ে,
অথবা এক পেয়ালা বিষ পান করিয়ে,
মৃত্যু উপহার দিতে অতি যতনে-
ভালোবাসাও হারিয়ে যেত গোপনে।
তুমি কি আমায় অতিমানব ভেবেছিলে?
তাই কেড়ে নিয়ে সব হেসেছিলে,
মরেইতো যেতাম,
যদি মানব হতাম!
মরি নাই আমি অতিমানব,
যতদিন বাচবো অভিশাপ দেবো।
প্রহরের সকল আবর্তনে তুমি জ্বলবে,
তোমার সুন্দর মুখ কুকড়ে যাবে।
কোনো এক লম্পটের লালসা হবে তুমি,
কাদবে ভেবে কতটা ভালোবেসেছিলাম আমি।
অতিমানবের বেদনা যেমন বুঝলেনা,
অভিশাপের যাতনা তোমায় ছাড়বে না।
মানবীয় দুঃখ হলে দিতাম না অভিশাপ,
পাপীকে ক্ষমা করা নয়কি পাপ ?
আলোচিত ব্লগ
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন
তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।