somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকুরির প্রথম বেতন

২৩ শে জুন, ২০২০ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা-বাবা ঢাকা এসেছেন আজ ভোরে। আমাদের দেখতে। আমরা বাড়ি যাইনা দীর্ঘদিন। কারণ যাওয়া-আসাতে অনেক ভোগান্তি। স্বপ্নের পদ্মাসেতুর কাজ এখনো চলমান। অল্পস্বল্প ছুটি নিয়ে বাড়িতে যেতে তারাই বারণ করেন। মা-বাবা, বাড়ির গাছের কাঁঠাল, কামরাঙা, লেবু, কলা ইত্যাদি ফল নিয়ে এসেছেন সঙে। ভোর ৬ টায় ঘরে ঢুকতেই প্রণাম দিয়ে তাদের মুখ ভালো করে দেখলাম। সারারাত লঞ্চে করে জার্নি করে এসেছেন। চোখেমুখে ক্লান্তি ছিল স্পষ্ট তবে তা উচ্ছ্বাসের নিচে চাপা পড়ে গিয়েছে।

আমি: তোমাদের কষ্ট হয়নি আসতে?
মা: তোমার ঘুম ভেঙে গেলো আমরা আসাতে।
আমি: কিছু না বলে মাকে বললাম কি কি এনেছো দাও, খাবো।
মা নিজ হাতে কাঁঠাল খুলে দিচ্ছেন আর আমি খাচ্ছি।বাবা তার নাতি মানে আমার ১১ মাস বয়েসি ভাতিজাকে নিয়ে ব্যস্ত।
পুরো ঘরটাকে মনে হচ্ছে একটি সুখের স্বর্গ।

আমি অফিসে যেতে যেতে ভাবছি বিধাতা মা-বাবাকে কীভাবে গড়েছেন, আমি কী পারব তাদের প্রাপ্য প্রতিদান দিতে, আরো নানাবিধ কথা।

অফিসের এক কলিগ আজ কথায় কথায় বললেন তার মা যতদিন বাসায় থাকেন ততদিন বাসাটা একটা শান্তির নীড়।আর তিনি চলে গেলেই রাবনের চিতা। তিনি প্রশ্ন ছুড়লেন "মানুষ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন?" আমি উত্তর পেলাম না। শুধু বললাম যারা এরকম পাপ করে তাদের ঈশ্বর ক্ষমা করেন না।

অফিস থেকে বাসার কাছে এসে উপরে তাকাতেই দেখি মা বেলকনিতে দাঁড়িয়ে। কলিং বেল বাজানোর আগেই মা দরজা খুলে দাঁড়িয়ে। মাকে জিজ্ঞেস করলাম তার শরীর ভালো কিনা।

মা: "আমি পৃথিবীর সবচেয়ে সুস্থ্য মানুষ।"

সোফায় বসে ব্যাগ থেকে আমার চাকুরীর প্রথম বেতনের টাকার খামটা মায়ের হাতে দিলাম। মা গিয়ে বাবার হাতে দিলেন। তারা একে অন্যের চোখে তাকিয়ে কোন কথা না বলে হাসলেন। আমি সে হাসি দেখে ভেজা চোখে আমার রুমে চলে আসলাম। আমি ভাগ্যবান আমার সরকারি চাকুরীর প্রথম বেতন মা-বাবার হাতে দিতে পেরেছি। আমি আজ সবচেয়ে সুখী। আমি ভাগ্যবান যে আমার মা-বাবা দু'জনেই সুস্থ আছেন।

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×