এবারের শবে ক্বদরের ঘটনা। বাড়ির কাছের চারতলা মসজিদের ইমামের কান্ড শুনুন।
রাত ৯.০০ টায় এশার নামাজ শুরু হয়। সেদিন অনেক আগে থেকেই মসজিদ মুসল্লীতে পরিপূর্ণ।
ইমাম সাহেবের নির্দেশে খাদেম, মুয়াজ্জিন ও আরও কয়েকজন শুরু করলেন 'হাদিয়া' তোলা ও দাতার নাম লেখা। বহু লোক শরীক হলেন।
৯.৩০ বাজল।
এবার ইমাম সাহেব ঐ নামগুলো পড়া শুরু করলেন।
মোঃ কাশেম ১০০ টাকা
মফিজ মিয়া ৫০ টাকা
আবুল হোসেন ১০০ টাকা
বিন্তি ফ্যাশন ১০০ টাকা
আজিজুর রহমান ২০ টাকা......
এভাবে প্রায় ৫ মিনিট চলার পর উপস্থিত লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হল। দু' একজন মুসল্লী ইমাম সাহেবকে নামাজ শুরু করতে বললেন। ইমাম সাহেব যথারীতি লিস্ট অনুযায়ী নাম পড়েই যাচ্ছেন।
আরও ৫ মিনিট পর গুঞ্জনকারীরা সরব হলেন। অনেকে উত্তেজিত হয়ে উঠলেন। এভাবে সবার নাম বলার কি দরকার সে নিয়ে সবাই ক্ষোভ প্রকাশ করলেন।
এতক্ষণে ইমাম সাহেব বললেন-
মসজিদ আল্লাহর ঘর। এখানে দুনিয়াবি কথা বলা নিষেধ। সবাই চুপ থাকুন। রহমত আলী ১০০ টাকা.........
সেদিন প্রায় রাত ১০.০০ টায় নামাজ শুরু হল।
আপনাদের কি মনে হয় ইমাম সাহেব ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন?
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১০ রাত ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



