গত কয়েকদিন যাবত মিডিয়াতে হাসিনা-খালেদার এক মঞ্চে উঠা নিয়ে তুমুল শোরগোল চলছে। যেন ঐ দুই মহান নেত্রী এক মঞ্চে উঠলেই আমাদের দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে।
এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শেষের দিকে সেনাকুঞ্জে দুই নেত্রীর সামনাসামনি হওয়া ও কুশল বিনিময় নিয়ে কি উচ্ছ্বাস দেখলাম, তৎকালীন উপদেষ্টারা একেবারে বিনয়ে বিগলিত হাসি উপহার দিলেন।
কী লাভ হল?
যতদিন এই দেশে পরিবারকেন্দ্রিক রাজনীতি থাকবে ততদিন সহনশীলতার ও সহযোগিতার রাজনৈতিক কালচার সৃষ্টি সম্ভব নয়।
বিরোধী দল সবসময়ই সরকারী দলকে টেনে হিচঁড়ে ক্ষমতা থেকে নামানোর পায়তারা করবে। কারণ, জনগণের সামনে সরকারকে ব্যর্থ প্রমাণ করতে না পারলে কোন বিরোধী দলই পরবর্তী নির্বাচনে জেতার আশা করতে পারে না, অন্তত: আমাদের দেশে তা সম্ভব নয়।
আজ শেখ হাসিনা যদি বিরোধী দলীয় নেত্রী হতেন, তিনিও একই কাজ করতেন অর্থাৎ খালেদা জিয়ার সাথে এক মঞ্চে উঠতেন না।
এ নিয়ে ব্লগে অনেকে একপেশে মন্তব্য করছেন। কিন্তু বাস্তবতা কেউ স্বীকার করছেন না।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১০ ভোর ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



