কেইস হিস্ট্রি মোতাবেক, সালটি 1977 এর দিকে --
বর্তমান রাশিয়ার একটি গহীণ অরণ্যে একটি
.....
না লিখাটি ঠিকমত বাংলাতে সাজাতে পারছি না ।
যা হোক, সরাসরি মূর ঘটনায় চলে যাই,
ঐ গহীন অরণ্যে একটি বাংলো ছিল । পুরনো ছিল বিধায় আশেপাশে কেউ ঘেষত না, কিন্তু মজার ব্যাপার হল, সিনেমার ঘটনার মত ঐ বাংলোয় কেউ থাকত না । আরও মজার ব্যাপার হল, বাংলোটি ভৌতিক ভাবেই বলুন আর স্বাভাবিক ভাবেই বলুন সর্বদা পরিষ্কার থাকত ।
ঘটনার বর্ণনাকারী কিন্তু অনেকেই। কিন্তু কেউ কাছ থেকে দেখেনি, দূর থেকেই পর্যবেক্ষনে যতটুকু নজরে এসেছে ।মূলত প্রতিবেশীদের অবস্থান ঘন ঘন ছিল না, আগেই বলেছি, গহীন অরণ্যে ।ছিল মাত্র দূর দূর গুটি কয়েক বাড়ি ।
বাংলোর সামনে ছিল বড় পুকুর আর পিছনে বাংলোটি ।আর সমস্ত জায়গা ছিল লোহ বেষ্টন দিয়ে বেষ্টিত । তবে রাত্রে অল্প কিছু শব্দ পাওয়া যেত (যারা খুবই অনুসন্দিতসু প্রতিবেশী ছিল, তাদের থেকে পাওয়া)।
গেল কয়েক বছর, হঠাত কোন এক সময়, পোষ্টম্যান চিঠি দিতে ঐ বাংলোতে আসল, কিন্তু সেই যে ঢুকল, আর বেরুল না, কিন্তু অদূরে এক প্রতিবেশী পোষ্টম্যানকে ফেরত যেতে দেখেছেন, কিন্তু ডাকবিভাগের রেকর্ডে সেই দিনই ছিল, সেই পোষ্টম্যান এর শেষ ডিউটি ।
পোষ্টম্যান এর নিখোজঁ হওয়ার ব্যাপারে ঐ বাড়ির কোন সম্পর্ক খোজাঁ হয়নি কিংবা ধরা হয়নি ।
এছাড়া একবার ধোয়া উড়তে দেখা যায়, বাড়ির চিমনি দিয়ে ।
কিন্তু আসল ব্যাপার হল, যে ব্যক্তির উদ্দেশ্যে ঐ দিন চিঠি এসেছিল, সে ছিল বিদেশী -একজন আমেরিকান ।
আমি ঘটনাট যেভাবে ব্যাখ্যা করিই না কেন, উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আসল ব্যাপারটা হারিয়ে গেছে ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


