জোনাকী পোকার মৃদু আলোটুকুও যে নেই
গভীর রাত অপেক্ষমান--
একাকীত্বতার ঘোর কালো অন্ধকার !
নদীর দুকূল ছাপিয়ে জলের তরঙ্গ
আছড়ে পড়ছে ভয়ংকর গর্জনে।
তরঙ্গের সফেদ ফেনা বিমূর্ত হায়নার মতো
দাঁত বের করে হাঁসে খিলখিলিয়ে।
অস্তিমজ্জার দেহখানা কাঁপতে থাকে
বীভৎসরূপে।
গহীন অতল সমুদ্রের নোনা পানি
পান করতে বলে তৃষ্ণা মেটাতে;
আমার কান্না কেউ শুনেনা
অঝর ধারায় ঘামের স্রোত বয়ে যায়
কপাল থেকে পায়ের তালু পর্যন্ত।
ছটপটিয়ে দুরূ দুরূ করতে থাকে
ধমনীগুলো।
দুচোখের পাতা ভারী হয়ে আসে
আসে না ঘুম।
গভীর অন্ধকারে ঢলে পড়ে প্রাণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


