দেখো আকাশ তাকিয়ে তোমার দিকে
তুমি কেনো বিষণ্ণ
ভাবছো চাঁদ গিয়েছে ডুবে
ভেবোনা একদিন সে জোছনায় হবে প্রসন্ন
দেখো রাত তাকিয়ে তোমার দিকে
তোমার মনে কেন আঁধার
মেঘ লুকোলেই মিটিমিটি তারা জ্বলবে
তোমার হৃদয়েও আলো আসবে আবার
মেঘ তাকিয়ে তোমার দিকে
তুমি কেন বৃথা কাঁদছো বলো
নিজেকে বিলিয়ে বৃষ্টি পাঠাবে সে
ব্যথা ভুলে বৃষ্টিতে ভিঁজবে চলো
আমি তাকিয়ে তোমার পানে
তবে কেন নিঃসঙ্গ ভাবছো নিজেকে
থাকবো পাশে কারণে-অকারণে
থেমে যেওনা,সামনে যেতে হবেই তোমাকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


