দুষ্টু পাখি আর আসলোনা ফিরে
উড়ে গেল সে ফিরে আসবে বলে
কিচির-মিচির সে করত সদাই
কষ্টেও বাইত আনন্দের সেপাই
যখন যেতাম হয়ে দুঃসময়ের যাত্রী
সুখ সাগরে সে ভাসাতো মোরে দিবারাত্রি
শত বিষাদেও সে হতোনা ছন্নছাড়া
আমার দুঃখে হয়ে যেত পাগলপারা
হয়তোবা তার বাড়াবাড়িতে হতাম বিরক্ত
হারিয়ে বুঝেছি সে কত ভালবাসতো
সবই ছিল স্বাভাবিক,দুঃখ বুঝতে দিতনা একচুল
আমিও যে বুঝিনি হায়,করেছি একি ভুল
হঠাৎ কোন ঝড়ে ভাঙলো তার হৃদয়ের নীড়
বলে গেল ফিরে আসবো,হইওনা অস্থির
আজও হায় ঘুম ভাঙে,শত পাখির ডাকাডাকিতে
চোখ মেলে কতকিছু দেখি,তারে দেখিনা আসিতে
বসন্ত বাতাস যেন,ছুঁয়ে যায় তারে
এটুকুই কামনা করি দুঃখের ভারে
চোখ বুজি,চোখ মেলি,সদাই করি আশা
একদিন সে এসে বলবে,গাঁধা,এটাই রে ভালবাসা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


