আমি গোলাপকে বলিনি লাল হতে
কিংবা রক্ত লাল হোক সেটাও আমি চাইনা
আমি অনুরোধ করব আমার চোখ দুটিকে
যেন নির্ঘূম থেকে থেকে আরও লাল হয়
যেন আয়নায় দাঁড়ালে শীর্ণ আমাকে দেখতে না হয়
রক্তিম চোখে চোখ রেখে যেন বলতে পারি
বাহ,আমিতো তোমার জন্য অনেক ভাবি
কাঁদতে বোধহয় পারিনা,নাকি অনেক কাঁদি ?
না না কাঁদব কেন ?
চোখের এই লাল যে আমি গড়িয়ে পরতে দিবনা
এটাই যে আমাকে দেয়া তোমার সর্বশেষ উপহার
যে আমাকে মনে করিয়ে দিবে
আমার ভালবাসা অতীত হবার নয়
তাকে আমি আগলে রাখবো হৃদয়ে
যার প্রকাশ শুধু আমার চোখের লালে
তুমি লাল শাড়ি পড়বে,লাল টিপ পড়বে
লাল গোলাপ নিয়ে কিশোরীর মত হাসবে
শুধু আমার চোখের লালটুকু দেখবে না
যে চোখের দিকে তাকিয়ে বলেছিলে ভালবাসি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


