কীভাবে আর বলব বিদায় ??
অপলক কোন আঁখির পানে চেয়ে যখন বলতে পারিনি ভালো থেকো
কতবার আর বলব বিদায় ??
বরিষধারা চোখে এনে যখন বলতে পারিনি কাছে থেকো ।
দিনের পর দিন যাবে,বছরের পর বছর
হয়তো ভুলে যাব একদিন
নিত্য যে সুর প্রাণে বাজছে,শুনছি অজস্র প্রহর
স্মরণকালে চুপটি করে,সে কি খুঁজবে বিদায়ের দিন ??
অথবা কোন স্নেহভরা মুখ
খুঁজবো ব্যথাতুর ভ্রান্ত চোখে
দিবা-রাতি থাকি যার স্বপ্নসম কল্পনায়
তাকে কি হারাবো বিদায়ের মৌন ঘূর্ণিপাকে ??
রোদে জানি অবশেষে দগ্ধ হবই পুড়ে
তবু রয়েছি আশে এই আকাশই ভিজাবে বৃষ্টির জলে
কত কত চাওয়া কিংবা অস্পষ্ট কোন আশা
সে কি ফুরোবে তৃষ্ণার্ত এই দিনগুলি বিদায় নিলে ??
চাইনি যখন আপন করে,পেয়েছি হিয়ার মাঝে
আজি যত তারা আকাশে,তারে খুঁজি তত আলোকবর্ষ দূরে
যে রয়েছে প্রাণের পরে-হাসি হয়ে মোর হায়
তার তরীতে উঠতে না পারি,কেমনে বলি বিদায় ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


