বহুদিন পরে স্মৃতি সাজাতে গিয়ে চমকে উঠলাম,এই তুমি আসলে বুঝি !!! চৈত্রের বৃষ্টি যেমন কোন পূর্ভাবাস ছাড়াই শীতল করে দিয়ে যায় ,তেমনি হঠাৎ দরজায় কড়া নাড়লে তুমি।কি ব্যাপার তুমি আসলে অথচ আমার চোখের দিকে তাকাচ্ছ না ?বললে ,আমি যে আজ তোমার জন্যে চুল বেণী করে আসিনি।
-আর কতবার বলব খোলা চুলেও তোমাকে সুন্দর লাগে ?
-লাগে হয়তো।কিন্তু...
-কিন্তু কি ?
-আজ তো আমি কালো টিপ পরিনি ।
-পরনি পরবে । তুমি ভিতরে বস ,আমি কালো টিপ কিনে নিয়ে আসি ।
-না ভিতরে আসবোনা ।আজ আমি চললাম ।
-কেন যাবে ?আমাকে না তুমি দেখতে আসলে ?
-ভুল করে এসেছি ।ভেবেছিলাম তোমাকে সুখী দেখব ।
-আমিতো সুখেই আছি ।একবার তাকিয়ে দেখ আমার চোখে কত আনন্দের ঝিলিক ।
-আনন্দ তো থাকবেই । তুমি যে এখনো আমাকে ভালোবাসো ।
-সেই ভালবাসা তোমার দেখতে ইচ্ছা হয়না ?
-হয়। তবে বিনিময়ে যে তুমি আমার চোখে সে ভালবাসা পাবেনা ।
- এখনো ঘৃণা জমিয়ে রেখেছো ?আমি কি এতটাই ভুল করেছি?
-তুমি ভুল করনি ,আমি ভুল বুঝেছি।
-মিছে সান্তনা দিচ্ছো ?
-তা কেন হবে ?
-তবে চল আবার নতুন করে শুরু করি ,সব ভুলে যাই।
-না সেটা হয়না।
-কেন ?
-বিশ্বাস টা যে মরে গেছে !!!
-আমরা আবার তাকে জাগিয়ে তুলব।
-হয়তোবা পারব। তবে সে আর নিজে নি:শ্বাস নিতে পারবেনা । তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখতে হবে ।
-কি জানি। তুমিই হয়তো ভালো বুঝো। তাই চলে গেলে । আচ্ছা আমাকে কি তোমার মনে পড়েনা ?মনে পড়লে কি কর ?
-মনের মধ্যে যার বসবাস ,তাকে কি মনে পড়তে হয় ?
-তবে কেন এসেছ ?তোমার রহস্য আমি বুঝিনা।
-আমার সহজ -সরল ভালোবাসাটি দেখতে,যা শুধু এখন তোমার মাঝেই আছে।
-আরে রাখো এসব কথা,ভিতরে এসো,বস,চা খাও।
-না,আমাকে যেতে হবে।
-সেকি,তুমি কাঁদছ কেন ?
-না আমি কাঁদছিনা। স্মৃতিরা কাঁদেনা,কাঁদায় । চললাম ।
-এই যেওনা,যেওনা দাঁড়াও। আর ভালবাসার কথা বলবনা আমি।এই পারমিতা,এই নিবেদিতা,এই চন্দ্রিমা। ধুর কি যেন নাম ছিল তোমার ...??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


