somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিপিপি 'র চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে গণমুখি বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থার দাবিতে আন্দোলন গড়ে তুলুন

১৩ ই আগস্ট, ২০১১ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১০ সালের ৮ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ আয়োজীত cse carnival-এ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন যে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পিপিপি(PPP-Public Private Partnership)-এর মডেল হিসেবে দাড় করাতে। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় করার মডেল হবে শাবিপ্রবি। সেইদিনের ঘটনায় সরকারদলীয় ছাত্র সংগঠন ও প্রতিক্রিয়াশীলরা এর কোন প্রতিবাদ না করলেও জাতীয় ছাত্রদলসহ শাবির প্রগতিশীল ছত্ররা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়াছে এবং এখনও প্রতিবাদ করে আসছে। আজকে (১৩ আগস্ট ২০১১) শাবির নতুন হল ও অডিটোরিয়াম উদ্ভোধন করতে এসে অর্থমন্ত্রী আবার বললেন সরকারের এই পরিকল্পনা অব্যাহত রয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে সরকার বিশ্বব্যাংক আইএমএফ-এর প্রেসক্রিপশনে শিক্ষা খাতকে বেসরকারী বিনিয়োগের ক্ষেত্রে পরিণত করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে North South university মত বেসরকারি বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো হবে এক ও অভিন্ন। এতে করে বাংলাদেশের মত অনুন্নত দেশে কতিপয় শিক্ষার্থী ছাড়া কেউ উচ্চতর শিক্ষার অধিকার পাবে না।



পিপিপি 'র চক্রান্ত শুধু শিক্ষা ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, শিক্ষা, চিকিৎসা খাতের মত অনুৎপাদনশীল সেবা খাত এবং নির্মাণ খাতেও তা বাস্তবায়নের চক্রান্ত অব্যাহত রয়েছে। আজকে বিশ্ব পুজিবাদী সাম্রাজ্যবাদী অর্থনীতি যখন মন্দায় নিমজ্জিত তখন বাংলাদেশের মত নয়া উপনিবেশিক দেশগুলোতে লগ্নি পুজি বিনিয়োগের নতুন খেত্র হিসেবে এসকল অনুৎপাদনশীল সেবা খাত এবং নির্মাণ খাতকে বেছে নেয়া হচ্ছে। তাই এসকল খাত থেকে মুনাফা সৃষ্টির সাম্রাজ্যবাদী চক্রান্ত বাস্তবায়নে বাংলাদেশের দালাল সরকারগুলো উঠেপড়ে লেগেছে। শাবিপ্রবিকে পিপিপি 'র মডেল করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি চালু করতে চাচ্ছে বাংলাদেশ সরকার।



আজকে পিপিপি 'র ভয়াবহতা সম্পর্কে ছাত্রসমাজ ব্যপকভাবে আবগত নয়। সরকার এই সুজোগকে কাজে লাগিয়ে শিক্ষাকে পণ্যে পরিনত করার নতুন ষড়যন্ত্র করছে। তাই এই গণমুখি বিজ্ঞানভিত্তিকশিক্ষাব্যবস্থা বিরোধী ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রগতিশীল শক্তির দৃঢ় অবস্থান এবং জোর প্রতিবাদ অত্যন্ত প্রয়োজন। প্রয়োজন ছাত্র-গণআন্দোলনের।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×