somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

২২ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০ ডিসেম্বর '১১ জাতীয় ছাত্রদল শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১০ম কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিকাল ৪:৩০ টায় শাবিপ্রবি মুক্তমঞ্চে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের কাজ শুরু হয়। এরপর র‌্যালীসহ উপস্থিত সকলে মিনি অডিটোরিমে প্রবেশ করেন। অডিটোরিয়ামে প্রবেশের পর উদ্বোধকের বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও সিলেট ল’ করেজের সাবেক অধ্যক্ষ এড. মনির উদ্দিন আহমদ। উদ্বোধনী বক্তব্য শেষে আলোচনা সভার কাজ শুরু হয়। সাধারণ সম্পাদক যোগেশ দাসের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিয়াজ মোহাম্মদ খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বেলায়ত হোসেন নয়ন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এন ডি এফ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ওবায়দুল্লাহ সাগর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এন ডি এফ) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি নূরুল হুদা সালেহ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ১০ম কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক প্রদীপ দত্ত, জাতীয় ছাত্রদল শাবি শাখার সহ-সাধারণ সম্পাদক সৈকত শুভ ও মিঠুন গোস্বামী, জাতীয় ছাত্রদল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র নেতা আসিফ মাহমুদ বন্ধন, জাতীয় ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোহাইমিনুল হক সজীব,জাতীয় ছাত্রদল চট্টগ্রাম জেলা শাখার নেতা কাজী সালাউদ্দিন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার আহবায়ক শাহীন আলম, হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাদেক মিয়া, মালনীছড়া রাবার শ্রমিক ইউনিয়নের সভাপতি জয় মাহাত কুর্মী, কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক সুজন মিয়া, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ সরকার, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি অঞ্জন সিনহা, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম।


প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, পুজিবাদী-সাম্রাজ্যবাদী যুগের সংকট দিন দিন ঘনীভুত হচ্ছে। সমগ্র বিশ্বে পুজিবাদ বিরোধী শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ক্ষোভ বিক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমেরিকাসহ ইংল্যান্ড, গ্রীস, স্পেন, পর্তুগাল ইত্যাদি দেশে ছাত্র-গণআন্দোলন সেই সত্যটিকেই সামনে আনছে। এই অবস্থায় দেশে দেশে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য প্রয়োজন এক ঝাক সংগ্রমীনেতৃত্বের। জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার ১০ম কাউন্সিলের মধ্য দিয়ে এরুপ নেতৃত্ব প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।

প্রধান অতিথি বলেন বর্তমানে শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে। তাই উচ্চ শিক্ষা শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের সন্তানদেও নাগালের বাইরে চলে যাচ্ছে। এর প্রতিবাদে ছাত্রসমাজ যখন আন্দোলন সংগ্রামের ভ’মিকায় অবতীর্ণ হচ্ছে তখন তাদেও কঠোর হস্তে দমণ করা হচ্ছে। ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামকে দমণের লক্ষ্যে প্রতিটি ক্যাম্পাসে গঠন করা হচ্ছে ক্যাম্পাস পুলিশ। তাই বর্তমান সময়ে ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও অগ্রসর করার জন্য প্রয়োজন যোগ্য ও দৃঢ় নেতৃত্ব। তাই ১০ম কাউন্সিলের মধ্য দিয়ে যোগ্য ও দৃঢ় নেতৃত্ব প্রষ্ঠিার আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্ত হয় এবং বিষয় নির্বাচনী সভা শুরু হয়। বিষয় নির্বাচনী সভার পর নতুন কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত কমিটির সভাপতি প্রদীপ দত্ত, সহ-সভাপতি জাহিদ হাসান, সহ-সভাপতি মিঠুন গোস্বমী, সাধারণ সম্পাদক সৈকত শুভ, সহ-সাধারণ সম্পাদক কংকণ দাস, সাংগঠনিক সম্পাদক অনিক দাস, অর্থ সম্পাদক আক্তার হোসেন, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক নাদিম আহমেদ, পাঠচক্র সম্পাদক এস আর সজীব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শ্যামল দাশ, সদস্য মোহন রায়, মোনায়েম আহমেদ, পাংকু তালুকদার শাওন, নাহিদুল ইসলাম জামান ও সজীব আহমেদ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×