somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সভ্য
আমি একজন শখের ব্লগার, ব্লগ লিখছি প্রায় বারো বছর হবে, তবে কোনো ব্লগে বেশীদিন থাকতে পারিনি, কেননা, লেখার কারণে হউক, বা ব্লগের নিয়ম কানুনের কারণে হউক, বার বার থেমে যেতে হয়েছে, ব্লগ লেখার বা হেল্প চাওয়ার কারণে সব কিছু হারিয়েছি।

আজ একটু ব্যাতিক্রমী লেখা লিখবো বলে মনস্হির করেছি।

৩১ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় পাঠক,
আজ একটু ব্যাতিক্রমী লেখা লিখবো বলে মনস্হির করেছি। বাংলা ব্লগের এমন কোনো ব্লগ নেই যেখানে আমার আইডি নেই, নামে বেনামে আমি আইডি খুলে লেখার জন্য সচেষ্ট হয়েছি, শুধুমাত্র ব্লগ লেখার কারণে আমি আমার জীবনের অনেক কিছুই হারিয়েছি যা আর বলার অপেক্ষা রাখে না। আমি জানি আমার মতো অনেকে ব্লগে সময় দেন বলে ঘর থেকে কথা শুনতে হয়, একটা ব্লগ লিখতে হলে বেশ চিন্তা ভাবনা করে গুছিয়ে তা লেখার পর সে লেখাটি আবার বানান সহ প্রুফ রিডিং দিয়ে অতঃপর ছাপানোর জন্য উপস্হাপন করে থাকি, সবার বেলায় হয়তো বিষয়টি একই।

শুধু সামু নয়, প্রথম আলো ব্লগ, আমাদের ব্লগ, সবার ব্লগ, সোনার বাংলা ব্লগ, টেক টিউন, বেশ তো সহ আরও কিছু ব্লগের আমি একজন নিয়মিত লেখক এবং বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার লেখা লিখে থাকি। তবে এমন কোনো লেখক/কবি বা প্রবন্ধ রচনাকারী আমি হইনি যে আমাকে নিয়ে হইচই পড়ে গেছে, বরং মানসম্মত লেখা এখনও লিখতে পারিনি বলবো, আরও বলবো যে লেখা লিখে মন্তব্য, লাইক বা শেয়ারের ক্ষেত্রেও আমার ঘর বেশীর ভাগ থাকে দুই কি তিনের কোটায়। সে যাই হউক, ব্লগে কেউ ভিজিটর হিসাবে কেবল পড়তে আসে আবার অনেকে লিখে থাকে, কেউ কেউ মন্তব্য, লাইক বা শেয়ার করার জন্যই ব্লগে ঢুকেন।

ইংরেজী পিটিসি সাইট গুলোতে যেমন কেবল ক্লিক করে টাকা আয় করা যায়, তেমনি এখন কিছু কিছু বাংলা ব্লগ মান সম্মত লেখা হলে তার বিনিময়ে কিছু টাকা-পয়সা দেওয়ার ব্যবস্হা রেখেছেন। যা নির্ভর করছে কতগুলো পাঠক ব্লগটি পড়েছেন বা দেখেছেন, কতজন মন্তব্য করেছেন বা কতজন শেয়ার করেছেন তার উপর। উদাহরণ দিয়ে বলতে পারি টেক টেকনিক তেমন একটি ব্লগ যেখানে আপনি যদি নকল না করে শুধুমাত্র আপনার লেখা লিখেন এবং লেখাটির দর্শক সংখ্যা সহ লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি ভাল পরিমাণ আদায় করতে পারেন তাহলে সে লেখাটির জন্য আপনি পারিশ্রমিক পাবেন। সেটা প্রতিটি ক্লিকে হতে পারে বা মন্তব্যের জন্য হতে পারে। আরও একটি ব্লগ আজ পেয়েছি যারা লেখার বিনিময়ে পারিশ্রমিক দিয়ে থাকেন। সেই ব্লগটির নাম হলো টিউ ডট কম যা আজকে সার্চ করতে করতে চোখে পড়লো। যদিও আমার লেখার উদ্দেশ্য কিন্তু ভিন্ন।

আগামী ভবিষ্যতে মান সম্মত ব্লগ লেখার জন্য ব্লগ কর্তৃপক্ষ যদি তেমন কোনো আয়োজন করে থাকে তবে আমার মনে হয় বেকার ব্লগার যারা আছেন তারা পকেট মানি হিসাবে সে টাকা কে কাজে লাগাতে পারবে। কেননা আমাদের দেশে বেকার ছেলেমেয়েদের সংখ্যা খুব একটা কম নয় যাদের বেশীর ভাগ আবার বিভিন্ন ব্লগে এবং ফেইসবুকে সারাদিন পড়ে থাকেন। কেউ কেউ মান সম্মত ছড়া লিখেন আবার কেউ কেউ বেশ ভালো রুচিসম্মত প্রবন্ধ লিখেন। ব্লগ কর্তৃপক্ষ যদি বিষয়টি বিবেচনায় রাখেন তবে আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা ফেইসবুকে আজাইরা প্যাচাল না পেড়ে বরং ব্লগ লেখার দিকে মনোনিবেশ করবেন। কথা থাকে যে, মাঝে মাঝে জঙ্গী তৎপরতার কারণে ফেইসবুক সহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয় যা এক প্রকার ব্যবহারকারীদের গালে জুতা মারার সমান। হাজার কান্নাকাটি করেও সেগুলোকে আবার স্বস্হানে ব্লগাররা ফিরিয়ে আনতে পারে না যতক্ষণ না কর্তৃপক্ষের মনে হয় এবার খুলে দেওয়া যেতে পারে।
কিন্তু ব্লগে যদি লিখে তার বিনিময়ে কিছু পকেট মানি পাওয়া যেতো তবে আমার মনে হয় সবাই ব্লগের দিকেই ঝুকে আসতো এবং ফেইসবুক বিড়ম্বনা থেকে রক্ষা পেতো। আমাদের দেশের ব্লগগুলোতে আমাদের দেশের ছেলেমেয়েরা লিখে আমাদের টাকা আমাদের কাছেই রাখবে এতে দোষের কিছু দেখি না, অন্যদিকে ফেইসবুকের ব্যবহারে যে এমবি খরচ হয় তার জন্য একটা দাম আমাদের কে দিতেই হয়, আর সেটা আমরা কিন্তু বিদেশে টাকাটা দিচ্ছি যা দেশে থাকছে না।

আমরা এই লেখাটি কোনো ব্লগকে খাটো করার জন্য লেখা নয়, বা কোনো ব্যাক্তি বিশেষ, গোষ্ঠী বা কোনো ব্লগার ভাই বোনকে খাটো করার মানসে লেখা নয়, এই লেখা সম্পূর্ণ আমার ব্যাক্তিগত মতামত। তাই সবশেষে বলবো, যদি সকল বাংলা ব্লগ কর্তৃপক্ষ টেক টেকনিকের মতো বা টিউ'স এর মতো লেখার বিনিময়ে টাকা প্রদান করেন তবে আমার মনে হয় ফেইসবুক দলাদলি অনেকটা কমবে, ব্লগারদের চাহিদা বাড়বে এবং মানসম্মত লেখক/ব্লগার তৈরী হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার লেখাটিকে বিবেচনায় রাখলে বাধিত হবো।

আজ এই পর্যন্ত, জানি না লেখাটি লেখার কারণে কোনো শর্ত ভঙ্গ করেছি কিনা। আর তাতে আমার আইডি যদি ব্যান হয় তাতে কিছুটা দুঃখ পাবো সন্দেহ নেই। মাননীয় মডারেটর সাহেবকে বলবো আর যা কিছু করেন স্বাধীন মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তেমন কিছু করবেন না বলেই বিদায় নিচ্ছি, সবাইকে শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×