যখন মৃত্যু এসে সামনে দাড়ায়
আমি লাল বাতি জ্ব্বালাই
বলি একটু থামো
কিছু কাজ আছে বাকি
সেরে আসি
নন্দিতাকে বলতে হবে ভালোবাসি।
সেই কার্তিকের ঊনিশ তারিখ
ত্প্ত দুপুরে ক্যফেটেরিয়ায় প্রথম দেখা
পড়নে ছিল তার হলুদ সাদা রং এর জামা
ঠোট দুটো ছিল কমলালেবুর মত টসটসে
কোনে ছিল তার এক চিলতে মৃদু হাসি
আমি তাকিয়ে ছিলাম তার দিকে
সে ও আমার দিকে একবার
শুধু এক পলক
তারপর আমি অপেক্ষায়
পাওয়ার আকুলোতায়
প্রতিদিন
আসেনি কোনদিন
আমি ও পারিনি বলতে আজো
ভালোবাসব চিরদিন।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


