ছিটগ্রস্ত বকবকানি
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন মৃত্যর সন্ধিক্ষনে আমরা সবাই বসবাস করি। আমি যদি এই মুহুর্তে মারা যায়, একটা ট্রাক এসে চাপা দিয়ে চলে যাবে। অস্বাভাবিক একটা মৃত্যু ঘটবে। জনসংখ্যা একজন কমবে।তারপর কি হবে? কিছুই হবে না। সবাই দু এক দিন সমবেদনা জানাবে তারপর ভুলে যাবে। শুধু মা ভুলবে না। উনি কোন দিন হয়তো ক্ষমাও করবে না। কেন জানিনা বারে বারে মৃত্যর কথা মনে হচ্ছে।মনে হচ্ছে আমার মরে যাওয়া উচিত, অনেক বেশি সময় বেঁচে গেছি। আমি এখন হাসছি। খুব সুখে আছি তো তাই।
নতুন কিছু ভাবতে ইচ্ছে হচ্ছে ট্রাকের নিচে না পড়ে ঘুমের মধ্যে মারা যাওয়াটা আরো বেশি ভালো। অস্বাভাবিক হলেও স্বাভাবিক দেখাবে। অক্ষত একটা নিথর দেহ অন্তত পাওয়া যাবে। মা অথবা সেজমার সাথে কথা বলতে পারলে ভালো হতো উনি আমাকে অনেক বুঝতে পারেন। কিন্তু এখন উনি ঘুমাচ্ছে। নামাজের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তুমিও ঘুমাচ্ছ। তোমার সাথে কথা বলতে হলে আরো বেশিক্ষণ অপেক্ষা করতে হবে। কিঞ্চিৎ ছিটগ্রস্থের মত আবোলতাবোল বকছি বুঝতে পারছি। আরো বেশি বলতে চাইছি কিন্তু বলতে পারছি না। সব কথা সব সময় বলতে হয় না। খুব বেশি সুখী থাকলে এইরকম বলতে ইচ্ছে হয়। অনেক খুশি আমি। হাসছি আর হাসতেই চাইছি। কিছু মনে না করলে তুমিও হাসতে পারো আমার সাথে। হাসবে?
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন