দংশিত হচ্ছি নীরবে ! কথাটা কানে লাগতে পারে; কিন্তু কথাটা শতভাগ সত্যি, এতে কোন সন্দেহ নেই, নেই কোন উপায়।
ছোট্ট একটা উদহারণ দিই:
হেয়ালি - এটি অন্তর প্রদত্ত।
খেয়ালি - এটি বিবেক প্রদত্ত।
এ দুটি শব্দের আচরণে আবৃত মানুষ।
আবেগ-অনুযোগ এখানে বিদ্যমান। কখনো প্রকাশযোগ্য কখনো অপ্রকাশ্য। পরের টাই অনেক বেশি।
আজ হয়তো এটাতেই অভ্যস্ত হয়েছি বা হওয়ার চেষ্টা করছি।
কারণ তুমি তো জানোই তোমার ওই মায়াবী চোখ আমার সব কিছুই কেড়ে নিয়েছে। জানি তোমার স্বপ্নের রাজকুমার হবার যোগ্যতা নেই । তবুও বেহায়ার মত ভালোবাসব! কারন আমার আমিতে আজ শুধু তুমি!
এখন তুমিই বলো আমি দংশিত কিনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

