পুরোনো অভ্যাস
সবকিছুর ভীড়ে তোমায়
সঙ্গ নেয়া নেশাখোরের মত
প্রতিনিয়ত প্রতিক্ষন করছে আমাকে।
প্রতিদিন ওই প্রিয় নম্বর থেকে কত কল আসে যায়, আজ তেমন একটা আসছে না।
সেলফোনটা এখনো তোমার প্রতিক্ষায়!
অন্ধকার রাতে আনমনে
কতবার গিয়েছি ফোনবুকে, মেসেন্জার আর হোয়াটস-অ্যাপে।
অনেকের মতো তুমিও জানো না।
তীব্র পিপাসাই কাতর আমি।
আমি পিপাসিত তোমার মুখের নরম হাসির জন্যে, নখের বিবর্ণ পাথর গুলোর জন্যে, সার্বভৌম নাকটার ঘামের জন্যে, অক্ষিপক্ষের ক্ষণস্থায়ী ছায়াটার জন্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

