somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেকটি বিশ্বজিৎ সংক্রান্ত পোস্ট...

১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্য ১ - মাসুম চেহারার কিছু যুবক ছেলে হন্ত দন্ত হয়ে রাতে তাদের স্থানীয় নেতার বাসায় গেলো। নেতার বসার ঘরে বসে তালু তে তালু ঘসছে। নেতা বিরক্ত মুখে বসার ঘরে ঢুকলেন হাতে সিগারেট আর মদের গ্লাস নিয়ে। কিরে এতো রাতে তোরা কি চাস? কেও কোন উত্তর দিচ্ছেনা, নীরবতা ভেঙ্গে একজন মীন মীন করে বললো, লিডার একটা ভেজাল হয়ে গেছে। নেতা বললেন, কথা জোরে বল হারাম জাদা, কি ভেজাল হইসে। আরেকজন তখন বললো, লিডার পত্রিকায় ছবি উঠে গেছে আমাদের।
: পত্রিকায় ছবি উঠেছে এইটা বলতে তোরা এই মাঝ রাতে আমারে বিরক্ত করতে আসছস? হারামজাদার দল, বের হ!
: না লীডার, আজকে বিশ্বজিৎ নামের এক পোলারে আমরা কোপাইয়া মাইরা ফেলসি। সেইটা আবার সাংবাদিক রা ছবি তুলে পেপারে তুলে দিসে। কুত্তার বাচ্চার সাহস কতো লিডার দেখছেন?
: হুম...সাংবাদিক-দের আর কাজ কি...আমাদের পিছে লেগে থেকেই তো ওরা পেট চালায়... তা যাইহোক ছবি যে উঠসে সেইখানে চেহারা বুঝা যায়?
:বুঝা যায় লীডার
: হুম... তা কোপাইলি কেন? ও কি আমাদের এন্টি ছিলো নাকি...
: জানিনা লিডার...রাস্তায় বইসা ছিলাম আমরা, একটা ছেলে যাচ্ছিলো সামনে দিয়ে, ভোলা ভালা চেহারা...দেইখা বুঝা যায়না ব্যাটা কতো বড়ো সন্ত্রাসি...বিএনপির সন্ত্রাসি কেমন হয় বুঝেনই তো...তখন কে জানি পাশ থেকে বলে উঠলো মার শালারে...এইটা বিএনপির দালাল...এইটা শুইনা মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না...যে যার মতো, রড-চাপাতি দিয়া কুপানি শুরু করলাম...শুয়োরের বাচ্চার সাহস কতো দৌড় দিয়া এক দোকানে ঢুকছিলো... ঐখানে গিয়া ভইরা দিসি...কুত্তার বাচ্চা রাজনীতি করস? দেখ কেমন লাগে...
: সন্দেহ কইরা একটা মানুষ মাইরা ফেললি? হুম...বিএনপি করে যেহেতু...মাইরা খুব একটা ভুল করস নাই...কিন্তু এখন তো তোদের নিয়া টেনশনে পড়ে গেলাম...আচ্ছা এক কাজ কর তোরা যে যার মতো গা ঢাকা দে...বাকিটা আমি দেখতেসি

দৃশ্য ২ - সেই এলাকার এম.পি কে প্রধান মন্ত্রি ফোন দিলেন।
: কবির, কি রকম ছেলে পেলে নিয়ে রাজনীতি করো বুঝিনা, দিন দুপুরে ক্যমেরার সামনে মানুষ মেরে ফেলে যেইসঅব গাধা, ওদের কে দলে রাখো কেন? কিছু শিখোনাই এখনো? শুনলাম ঐ ছেলে নাকি নিরীহ, কোন রাজনীতি করেনা...
: জী, আপা কি বলবো আপনাকে বুঝতে পারছিনা। ওরাই তো কইদিন আগে শিবির-জামাত-বিএনপির বিরুদ্ধে মিছিল করলো, ওরা আসলে ত্যাগি নেতাকর্মী। বয়স কম তো...মাথা গরম করে একটামাত্র মানুষ মেরে ফেলছে, তাও হিন্দু, কেউ তেমন মাথা ঘামাবেনা। আপা আপনি যদি একটু না দেখেন, মাসুম বাচ্চা গুলো বিপদে পরে যাবে।
: কবির তুমি এটা কি বল্লা, এখন আমি ওদের বিরুদ্ধে কিছু না বললে , জনগন, মিডিয়া এটা নিয়ে কথা তুলবে। বরং একটা কাজ করো তুমি, ওদের কে লুকিয়ে রাখো...আমি এইদিকে ওদের ধরার জন্য প্রশাসন-কে বলবো... আর নিরপরাদ ২/৩ টারে ধরে পরে জেলে ঢুকিয়ে দিলেই হবে। শোন কবির, এইসব ছোট খাট ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে লাভ আছে? যুদ্ধাপরাধীদের বিচাএ করতে হবে, ঐসব নিয়ে ভাবো, কাজে দিবে। আর কি জানি ছেলের নামে? বিশ্বজিৎ না ফিশ্বজিৎ ... ওর পরিবার কে ১০ হাযার টাকার একটা খতিপূরন দেওয়া ব্যবস্থা করো...আচ্ছা ১০ হাযার কম হয়ে যায়...১৫ হাযার দিও...
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×