দেশকে খুব ভালোবাসি আমি...দূর পরবাসে বসে শুধু দেশের কথাই মনে হয়...মনে হয় আমার প্রিয় ঢাকার কথা...আমার এলাকা উত্তরার কথা...আমি কয়েকদিন আগে পর্যন্ত চাইতাম বাংলাদেশে ফিরে যাবো আমার লেখা পড়া শেষ করে...নিজের দেশে থাকবো, সবার সাথে...
নাহ...সিদ্ধান্ত বদল করলাম...অনেকটা অভিমান নিয়ে...আমি জানিনা এই অভিমান কার উপর...কাউকে দোষ দেইনা, খুব শূন্য লাগে সব কিছু, এই আদিগন্ত শূন্যতার শুরু এবং শেষ কোথায় আমি জানিনা...
দেশের মানুষ আমাকে ক্ষমা করে দিও...নর পশুদের বিজয় উল্লাস আমাকে ব্যাথিত করে... আর দেশটা তো তাদের-ই..
চুষে খাও নিরীহ মানুষের শেষ রক্ত বিন্দুটি পর্যন্ত...
চাপাতির আঘাতে ছিন্ন ভিন্ন করে দাও নিষ্পাপ দেহ গুলো...
মায়ের চোখের জল যেন ফুরিয়ে আসে নিয়মিত কান্নার ব্যায়ামে...
ভালো থেক খুনীরা...... রাজনীতির সেবকরা...
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


