ধুসর আকাশের বুকে আমি এক বিচ্ছিন্ন মেঘ
জমাট বাধা মেঘেরা আমায় পিছু ডাকেনি বলে
ছুটে চলেছি একা দিক-বিদিক
*
আমার ভাবনার মাঝে তুমি
তবু তুমি আমার নও
বৃষ্টি রাতের স্বপ্ন তুমি
তবু তুমি বৃষ্টি নও
*
দেয়ালের শুকনো ফাটলে
তেলাপোকা দম্পতির নির্বিঘ্ন বসতি
কোথাও আবার লেপ্টে আছে থু থু
একালের সকল ঘৃণার সহাবস্থানে
সিগারেটের ধোয়ায় ঘনীভূত নোংরা ফিলোসফি...
*
এ জীবন যেন আমার নয়,অন্যকারো
নিজের মত বয়ে চলেছি সারাক্ষণ
নিজের ছায়াকে যেন মনে হয় অন্যকেউ
ডুবেছি আবার অচেনা অনুভুতিতে
নিজের স্বত্ত্বায় আজ নিজেই মিলিয়ে
নিজের আঁধারকে নিজেরই ভয়
নিজের ভুলে আজ নিজের উপলব্ধি
নিজের ঘৃণায় গড়া নিজের ভালোবাসা...
*
অন্ধজনে আলো দাও
দূর্বলকে শক্তি দাও
আমাকে একটি স্বপ্ন দাও
*
শাহবাগের মোড় জুড়ে শুধু পুলিশ আর পুলিশ
বেহাত হয়ে যাওয়া একেকটি আন্দোলন
আর ফুল, কখনো বাম্পার দামে বিক্রি
কখনো বা পদদলিত
গাড়ি আর টিয়ার সেলের ধোয়া লেগে আছে বৃদ্ধ গাছের পাতায়
*
বন যত গভীর তত ভয়াবহ হয়ে আসে
বেওয়ারিশ সব লাশে লাশে
*
ছুটে যেতে আজ দুটি বাঁধা
রোদ আর অবরোধ
*
আমি পারিনা বৃষ্টি নামাতে
তবু একবুক বৃষ্টি তোমাকে উৎসর্গ করতে পারি...
*
কতটা ভালোবাসা পেতে হলে কতটা ভালোবাসতে হয় ?
কতটা স্বপ্নে আচ্ছন্নতায় স্বপ্ন জীবন হয়?
বৃষ্টির সাথে পায়ের ছাপ-অনুভূতি মুছে যায়
তবু অনেকটা পথ হেটে শহরে
ভালোবাসা শুধু তোমাকে চায়......
*
সেই তারার রাত্রি কি ফিরে আসে?
আসে না ।
আমি হাত পেতে রই এ বৃষ্টি ছোব বলে
ধরা দেয় না ।
কেবল স্বপ্ন দেখায় ।
বোধহীন সে স্বপ্ন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

