somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাবেয়া রাহীম
কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

অনন্ত যাত্রায়

২৭ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



** এতো রাতে একা বেঞ্চে বসে আছেন, বাড়ি যাবেন না?

---বাড়ি তো নেই।

** বাড়ী ছাড়া কি মানুষ আছে?

-----হ্যা আছে , আমার মতন মানুষ ।

** রাতে তবে কোথায় ঘুমান, এখানে এই বেঞ্চে?

---না , এখানে ঘুমাতে দেয় না, খুব কম দামে একটা রুম ভাড়া করেছি সেখানেই কোনরকমে রাত ভোর হয়ে যায় ।

** এখানে বসে আছেন, কিছু খেয়েছেন ?

-----হ্যা, খেয়েছি ।

** কি খেয়েছেন?

---এক মুঠো বাদাম আর এক লিটার জল । বাদাম খেয়ে জল খেলে অনেকক্ষণ ক্ষুধা লাগেনা তো তাই ।

** রাতে ভাত না খেলে কি ঘুম আসবে? ঘরে ভাতের ব্যবস্থা নেই?

----উনুন, চাল হাড়ি সবই আছে কিন্তু রান্না করার মতন ধৈর্য্যে নেই। ইচ্ছেও হয়না। বড্ড ঝামেলার কাজটি।

** আপনি কি কি খেতে পছন্দ করেন? মানে ভাতের সাথে আর কি ?

---- পছন্দের খাবারের তালিকাটি বেশ দীর্ঘ। সারাদিনে মনে মনে বেশ কয়েকবার খাওয়া সেরে ফেলি।

** শুনিইনা আপনার পছন্দের খাবার ?

----ধোঁয়া উঠা বাসমতী চালের ভাতের সাথে চিংড়ী মাছের দো'পেয়াজী, সর্ষে ইলিশ, বেগুন ভাজা, লাউ শাক ভাজা, মুলো শাক দিয়ে কুচো চিংড়ি, ডালের বড়ি দিয়ে সাজনে ডাটার চচ্চড়ি আর রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল ।

** হি হি হি হি হি হি ।

---হাসছেন যে? জানতে চাইলেন তাই বলে দিলাম। আচ্ছা আপনি রাঁধতে জানেন ?

** হ্যাঁ আমি রাঁধতে জানি।

--- কিছু মনে করবেন না তো যদি একটা কথা বলি ?

** অদ্ভুত, অদ্ভুত! আপনার কথায় কিছু কি মনে করতে পারি!

--আপনার রান্না কি আপনার হাসির মতই মুগ্ধকর !

** আমার হাসিতে মুগ্ধ হয়েছেন বুঝি ?

---এটা শুধানোর মতন কি কিছু?

** আমার আর কি মুগ্ধ করে ?

-- এই যে কথার মালা গেঁথে জানতে চাওয়া , আমার বিষাদগ্রস্ত দিনের অবসান ।

** তাই বুঝি! আরও কিছু?

-- গভীর মায়াবী চোখে আমার জন্য মমতার পানি ধরে রাখা ।

** নিস্তেজ চোখ , নির্বাক কণ্ঠ , নিস্তরঙ্গ মস্তিষ্ক আর নিঃশব্দ চারপাশে মমতাও খুব বেশী নিরর্থক হয় যে ।

ভোরের হিমেল বাতাসে হঠাৎ বেড়ে যাওয়া শীতে খুব কষ্ট হয় দুটি প্রাণের । কোথাও যাওয়ার কথা যদি থাকে তাদের, কায়ক্লেশে কোথাও না কোথাও পৌঁছে যাবে একদিন অথবা নিশ্চিত এই জীবনের অনন্ত যাত্রায়।

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৯ রাত ১:০০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×