somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা তুমি কেমন আছ ?

১৮ ই জুন, ২০১২ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা তুমি কেমন আছো জানি না। খোদার কাছে প্রার্থনা করি এই শবে মেরাজের দিনে তিনি যেন তোমায় বেহেশ্ত নসিব করেন। তোমার জীবনের সব গোনাহ মাফ করে দেন এ ছাড়া আমি এখন আর কিছ্ই দিতে পারবো না। যান বাবা আমি এখন আগরে চাইতে অনেক দায়িত্ববান হয়েছি। আমি তোমার সংসারের সবাইকে খুব সুখে রেখেছি। দু'বেলা দু মোটি ভাত আর পরনের কাপড় দিতে পারছি। ভাই বোনকে লেখা পড়া করাচ্ছি। মা আমার খুবই সুখে আছেন। আমি নিজেও এখন অনেকটাই সুখে আছি বাবা । তুমি সারাক্ষন চিন্তা করতে তুমি মরে গেলে তোমার পরিবারকে কে দেখবে। কারন আমি তো ছিলাম দায়িত্বহীন। কিন্তু বাবা আজ আমি বদলে গেছি। আমার কস্ট শুধু একটাই বাবা আমি তোমাকে সুখে রাখতে পারিনি। এই সুখ আমি তোমায় দিতে পারিনি বাবা। বাবা আমার সেই কথা গুলি মনে হলে চোখের পানি ধরে রাখতে পারিনি বাবা। চবাবা আমি সেদিন তোমায় ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমার ক্ষমা করে দিও বাবা।
বাবা একটা কথাই শুধু মনে পড়ে তুমি কি শুধু কষ্ট পাওয়ার জন্য এ পৃথিবীতে এসেছিলে বাবা। জন্মের পর থেকে দেখেছি তুমি কি কষ্ট করেছো। মুত্যুর আগ পর্যন্ত তোমার কষ্টে কষ্টেই গেলো বাবা। মরণ ব্যাধি তোমায় ছাড়লো না। আমার সর্বস্ব দিয়েও তোমায় ধরে রাখতে পারিনি। তুমি ছলে গেলে আমাদের ছেড়ে। তোমার কস্ট ছিল একটাই আমার ছেলেটা মানুষ হলনা। সংসারী হলনা। কি করে সংসারী হব বল বাবা তুমিই ভুলটা করেছিলে। কেন বলতো একটা সবে মাত্র এসএসসি পাশ করা ১৯ বছরের ছেলেকে ধরে বিয়ে দিয়েছিলে। আমি এই বয়সে একটা রাক্ষসীকে পেয়ে আমার জীবনটা নস্ট হয়ে গিয়েছিল অরেক কষ্টে দিন রাত কাটাতাম বাবা। তুমি কি সেটা দেখে যাওনি। এর জন্য বাবা আমি তোমায় দেখতে পারতাম না। একটা বিরাট রাগ ছিল তোমার উপর। কেন তুমি এমনটা করলে। যে মানুষের নিজের মনে শান্তি ছিলনা সে তোমাকে বা তোমার পরিবারকে কি ভাবে শান্তি করবে। তাই তো আমি ছিলাম দায়িত্বহীন।
মরণ ব্যাধি ক্যান্সার তোমায় নিয়ে গেল আমার কাছ থেকে। তুমি চলে গেলে তোমার সংসার তখন অসহায় । আমার যা কিছু ছিল ব্যাবসা-বানিজ্য সবই তোমার ডাক্তারী করে শেষ হয়ে গিয়েছিল। তাই সংসারের হাল ধরতে নেমে পড়ি চাকুরীতে। তোমার দোওয়ায় আজ বড় চাকুরী না হলেও খুবই সম্মান জনক ভাবে তোমার সংসারের সবাই কে নিয়ে ডাল-ভাত খেয়ে বেছে আছি বাবা। বাবা তুমি চিন্তা করনা আমি বেচে থাকতে তোমার কাউকে আমি কস্ট পেতে দিব না। তুমি শুধু দোয়া কর আমাকে আল্লাহ পাক যেন শুস্থ রাখেন।
বাবা আমার আজ এই সুখের দিনে তুমি পাশে নেই। বাবা কলিজাটা ফেটে যাচ্ছে আমার। তোমার কস্টের প্রতিটি স্মৃতি আমাকে কাঁদায়। বাবা কেন এমন হয়। তুমি থাকতে কেন আমি দায়িত্বশীল হলাম না । বাবা তোমাকে কেন আমি এত কষ্ট দিলাম। বাবা আমি ভাবতে পারিনি। এমন হবে। তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি সুখে থাক, শান্তিতে থাক পর জনমে এটাই কামনা করি

আজ আমি অনেক কিছু বদলিয়ে দিয়েছি। বদলিয়ে দিয়েছি নিজের জীবনটাকে। যদি সমাজের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছে আমায়। আমি পাপী হলেও আমি আজ আমার সংসারটাকে ধরে রাকতে পেরেছি বাবা। এটাই আমার স্বার্থকতা।
পৃথিবীর কোন সন্তান যেন তার বাবার সাথে এমন না করে। থাকতে বুঝবে না বাবা কি জিনিস আমার মত মরিলে বুঝবে।


Click here to Reply or Forward
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×