somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম আযম যুদ্ধাপরাধী হলে তাকে গালি দিন,তার পরিবারকে নয়।

১০ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বদ্দা ছিল চাঁটগায়ের নাম আলাম ভাই। উনি এশিয়ান ইউনিভারসিটিতে গো.আযমের ছেলের বউয়ের সাথে এমবিএ করতেন। একদিন আড্ডার ফাঁকে উনি বললেন, আমি তো গো.আযমের বাসায় যাই। এ কথা বলার পরে ,আমরা সব পোংটা বন্ধুরা তাকে ছেঁকে ধরি। বদ্দা কাহিনী বলেন। ওদের বাসার পরিবেশ কেমন? ওরা ব্যক্তিজীবনে কেমন মানুষ? এদেশ নিয়ে ওদের ভাবনা কি? আপনি ওদের বাসায় কখনও গো.আযম কে দেখেছেন? দেখলে কথা বলেছেন কিন? ওনি দেখতে কেমন? ওনার ছেলের বউ কেমন মেয়ে? তার বেশভূশা কেমন? ছেলে কেমন মানুষ?ইত্যাদি ইত্যাদি.....।

বদ্দা ছিলেন খুবই রসিক টাইপের লোক মানে সবসময় আসর মাত করে রাখতেন। কিন্তু এ ব্যাপারে পুরো ৩৬০ ডিগ্রি টার্ন নিলেন। সে কি ঝাড়ি আমাদের! হা মিয়ারা ,তোমরা অন্যের প্রাইভেট লাইফ নিয়া এত আগ্রহী কেন? আমরা তো তাতে দমবার পাত্র নই। আমরা দ্বিগুন উত্তসাহে তাকে চেপে ধরলাম। আপনাকে আজ বলতেই হবে। না হয় আমরা কিন্তু শীমুল (বদ্দার গার্ল ফ্রেন্ড) আপুর কানে অন্য কিছু দেব। এ ভাবে ব্লাকমেইল করার পরে সে আস্তে আস্তে মুখ খুলল।

বদ্দা বলল, গো.আযমের ছেলের বউ খুবই ভালো মেয়ে। সবসময় বোরখা পড়ে থাকে। আমরা প্রশ্ন করলাম সুন্দরী কিনা? ওনি বললেন ,শুধু মুখ দেখি তো ,তাতেই মনে হল বেশ সুন্দরী। খুবই সিম্পল । ছেলের ব্যাপারে বলল খুবই লিবারেল টাইপের মানুষ। ওনদের গ্রুপ স্টাডির সময় উনি কোন ডিস্টার্ব করতেন না। যতটুকু মনে পড়ে ওনার ছেলে তখন দারুল ইহসান ইউনিতে লেকচারার ছিলেন,তবে ভূলও হতে পারে। বহুদিন আগের কথা তো ।

গোলাম আযমের ব্যাপার বললেন, হ্যা আমরা ওনাকে মাঝে মাঝে দেখাছি আশেপাশে ঘুরাঘুরি করতে। মানে ভাবখানা এই রকম,হেই গাইজ, হোয়াটস গোয়িং অন? ওনার ছেলে তার বাবাকে আশ্বস্ত করতেন এইভাবে যে , বাবা আমি এখানে আছি। কোন সমস্যা নাই। ওরা সবাই ৩-৪ জন মিলে গ্রুপ স্টাডি করছে।এমবিএর জন্য এটা খুবই দরকার।

বদ্দা আরও বলেছিলেন ,গো .আযমের বাসায় ডিশের কানকশন আছে।আমরা প্রশ্ন করলাম, ওরা কি নাঁচ-গানের প্রোগ্রাম দেখে নাকি? বদ্দা বলল। এই স্বল্প সময়ে তো আমরা স্টাডি নিয়ে বিজি থাকি। এত কিছু কি আমাদের পক্ষে জানা সম্ভব। আমরা তাকে ,বলি ফেয়ার এনাফ বদ্দা।
আমরা তাকে ওদের বাসায় সবসময় মানুষে ঠাসাঠাসি কিনা তা জানতে চেয়েছিলাম। বদ্দা বলেছিল , না ম্যান ! আমার কাছে তো খুব কোয়ায়েট মনে হল। মানুষ জন তেমন দেখিনি।

বদ্দার আরেক বন্ধু ,ইমন ভাই আমার খুব ক্লোজ ছিলেন। একদিন তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে গোলাম আযমের ফ্যামিলীর ব্যাপারে সে আমাকে একইরকম তথ্য দিয়েছিলেন।

তো আমার এই পোষ্ট দেবার কারন হল,গো.আযম যুদ্বাপরাধী হতে পারে ,রাজাকার হতে পারে তার মানে এই নয় যে তার ফ্যামিলীর লোকজনও খারাপ। রাজাকারদের আমিও থুথু দেই,ঘেন্না করি। কারন এদের জন্য আমার ফ্যামিলীও সাফার করেছে। তবে একজনের দোষ, অপরাধের ঘানি তো আমরা অন্যার ঘাড়ে তুলে দিতে পারিন। দুঃখের সাথে আমি দেখি যে , মানুষ তার ছেলেময়ের নামেও কলন্ক ছড়ায়। এটা আমার কাছে আনফরচুনেট মনে হয়। এ প্রাকটিসটা আমাদের বন্ধ করা দরকার।

এমন উদাহরন কি বাংলাদেশে নেই যে চোরের পোলা
জজ হয়েছে বা মাওলানা হ্য়েছে বা ঘুষখোরের ছেলে চরম নীতিবান মানুষ হয়েছেন? আছে অবশ্যই এবং তা হাজারটাই আছে। সুতরাং আসুন, আমরা এ অন্যায় কাজ আজ থেকে বন্ধ করি। যদি আমরা পারি তাহলে বরং এই যুদ্বাপরাধী কাদের মোল্লা, গোলাম আযম, নিজামীদের বিচারের ব্যবস্থা করি। তাতে দেশের উপকার হবে ,জাতির উপকার হবে।

আমি জানি ,আমাকে হয়তবা অনেক রাজাকার বানানোর চেষ্টা করবেন।কিন্তু আমার মূল আবেদনটা হল, বাবা-মার অপরাধের জন্য আমরা যেন ছেলে-মেয়েকে দোষী না করি।

***ছবিতে গো.আযম , রাও ফরমান আলী ও মালেক বৈঠক করছে। মানুষ হত্যার ব্লুপ্রিন্ট করছে।
************************************************
শুনেছি বদ্দা এখন একটি বহুজাতিক কম্পানীতে খুবই উচ্চপদে ও ইমন ভাই লন্ডন থেকে ফিরে একই প্রফেশনে আছেন। দুজনেই এখন যার যার গার্ল ফ্রেন্ডদের বিয়ে করে সুখী জীবন-যাপন করছেন।বদ্দা ও ইমনভাই আপনাদের আমি আমার এই লেখার মাধ্যমে স্মরন করছি।আপনাদের প্রতি শুভকামনা রইল।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৩১
১০০টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×