somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শুভ্র তুষার ।
মানুষ বস্তুর জগতে বাস করে প্রেমের জগতে উঠতে চাই, মানুষ বস্তুর চেয়ে অনেক মহৎ এবং সৃষ্টিগুণ সম্পন্ন আর এই সৃজনশীলতার মাঝেই তার অস্তিত্ব নিহিত

একাল সেকাল কিঞ্চিত ১৮+

১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষ হিসাবে কিছু সহজাতপ্রবৃত্তি দ্বারা আবদ্ধ। এই সমস্ত প্রবৃত্তির মধ্য স্মৃতিচারণ বলে একটা ব্যাপার আছে। আমরা সকলেই আমাদের সুখকর স্মৃতি মনে করে সুখী হই এবং বাজে স্মৃতি গুলো ভুলে যেতেই ভালোবাসি। এই ২০২২ সালে এই পোষ্ট লিখতে বসে আজ কত কথাই মনে হচ্ছে। আমার ইন্টারনেট অভিজ্ঞতার ‍দিক থেকে আমি ফেসবুকের অনেক আগে সমুব্লগের সাথে পরিচিত হয়েছিলাম। তখন গ্রাম এলাকাতে মোবাইলে নেটওয়ার্ক ঠিকমত ছিলো না আর ফোর-জি তো কল্পনাও জনতাম না। তখন টুজি নেট এ একটা স্যাম্বিয়ান মোবইলে অপেরামিনি দিয়ে গুগোল এ গল্প কবিতা ছবি এ সমস্ত নিয়ে সার্চ করতাম। আসলে তখন পড়াশোনা করা ছাড়া আর কোন উপায় ছিলোনা। এখন যেমন ডাটা অন করে ফেসবুকে ঢু মারলেই হাসির খোরাকের অভাব হয় না কিস্তু তখন হাসতে হলেও পড়ে পড়ে হাসতে হতো। কত কত লেখা যে পড়তাম কত গল্প আর কত জোক্স আনন্দ জোগান দিয়ে গেছে তার কোন ইয়াত্তা নেই। এমন কি সে সময় একটা দুষ্টু ছেলের মনের আকুতি মেটানোর মাধ্যম ছিলো পড়াশোনা। সে তার কল্পনার অস্পরীকে খুজতো চটি গল্পে। সেখানে তার সেই কামনা ভরা কল্পিত সেই সুন্দরীকেও খুজতে হতো বই পড়ে কিংবা কোন ওয়ার্ডপ্রেস ব্লগ পড়ে। আমি তো একবার খুজতে খুজতে ব্লাক ম্যাজিক করতে হয়, কি করে মনের মানুষ জিতে নিতে হয় এই ধরণের একটা সাইট পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক সে সময় আপনাকে আপনার বিনোদন ইচ্ছা চরিতার্থ করার জন্য অনলাইনে আসলেও আপনাকে পড়তে হতো। আমার এলাকার খুব কম মানুষই ফেইসবুক কি তা জানতো আর সারাদিন ধরে কেও অনলাইনে পড়ে থাকতো না । এমন ফোন কল ও পেয়েছি ‘‘দোস্ত একটু অনলাইনে আসবি, ?’’ তখন ভিডিও কলও হতো না অডিও কল ও না।যেহেতু নেটওয়ার্ক এবং সিস্টেম জটিলতার কারণে কলিং সিস্টেম ছিলোনা, তো আপনাকে পড়েই বুঝতে হয়েছে চ্যাট এ বন্ধু আমার কি লিখেছে?এখন আমার কি রিপ্লে দেওয়া দরকার। চাইলেই তখন ভিপিএন একটিভ করে দেশান্তরি হওয়া যেত না । ক’বছরের ভার্চুয়াল এই অভিজ্ঞতাই দেখেছি : তারপর দিন গুলো কত দ্রুত কেটে যেতে শুরু করলো। মোবাইল গুলো কয়েক ইঞ্চি থেকে কয়েক হাত পর্যন্ত উসারো হতে শুরু করলো। পুলাপান স্কুলে না যেয়ে অনলাইন এ ক্লাস করার সুবিধা পেয়ে গেলো, লাটিম চালানো, ঢাংগুলি, মারবেল , ফুটবল আর ক্রিকেট এর স্থান দখল করে নিলো ফ্রি-ফায়ার গেম। আমি বাপের পকেট থেকে টাকা চুরি করে বিস্কুট-চানাচুর খেতাম, আর এখন ওরা বাপের পকেট মেরে গেমে ডায়মন্ড টপআপ করে।মোবাইল যত বড় হলো স্কুলের ক্লাস অনলাইনে করা তত সহজ হলো আর ওদের ভাড় গোবর দিয়ে ভর্তি হওয়া শুরু হলো। এখন তো আর সরকারি স্কুল গুলোতে হাতের লেখা জমা নেওয়া দেখিনা। ম্যাট্টিক পাশ দেওয়া এক ছেলে ঋ বর্ণ আর ঝ বর্ণের পার্থক্য জানে না। আমি তো এদরে কে কানা বলি, এরা এক প্রকার কানা, এরা যখন মোবাইল দেখে এদের সামনে দিয়ে কে চলে গেলো তাও এরা দেখতে পাইনা। আমার একটা ধারণা এদের ফোন থেকে যদি ইউটিউব এ্যাপ আর ফেসবুক এ্যাপ ডিলিট করে দেওয়া হয় এরা আর ইন্টারনেট এক্সেস করতে পারবে না। এরা ব্রাউজারের ব্যাবহার জানে না। আচ্ছা আসলে এরা কি পারে এরা তাও জানেও না। কুইজ প্রতিযোগীতায় জিপিএ ৫ পাওয়া এক ছাত্রীকে বলা হলো বলো তো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তি কে? উত্তর: জাননিা ম্যাম। ম্যাম তখন ক্লুদিয়ে বললেন তিনার নামের শেষে বিল শব্দটি আছে। ছাত্রী তখন উত্তর দিলেঅ বিলকিচ। সেদিন পর আর কোনো কুইজ প্রতিযোগীতা দেখে আর হাসি পাইনি। আচ্ছা এরা এমন কেনো হয়ে গেলো এখানে কাদের দোষ এখন করণীয় কী। আর একটা কথা আমি লেখালেখিতে একদম নতুন, কিছু ভুল হলে সংশোধন করে দিয়েন।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×