somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল জাজিরার রিপোর্ট - ইন্টারনেটের মাধ্যমে আদিবাসীরা প্রকাশ করল সত্য

২৯ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের অধিকাংশ প্রধান প্রধান ইলেকট্রনিক , প্রিন্ট মিডিয়া যখন সম্প্রতি খাগড়াছড়িতে ঘটে যাওয়া আদিবাসী-বাঙ্গালি সংঘর্ষকে ঘিরে বাঙ্গালি নিহত হওয়াকে হাইলাইট , বাঙ্গালিরাই নির্যাতিত হচ্ছে এমনসব সংবাদ আর জনগণের আবেগকে কাজে লাগিয়ে একপেশে রিপোর্ট, নিউজ প্রকাশ করছিল তখন সেই আদিবাসীদের পাশে এসে দাঁড়ায়নি কেউ।

সেনা ও প্রশাসন কে ব্যবহার করে জমি দখল করে নেওয়ার প্রতিরোধই যেন হয়ে যায় আদিবাসীদের সবচেয়ে বড় অপরাধ। আদিবাসীদের এই প্রতিরোধে নিহত বাঙ্গালির খবর পত্র-পত্রিকায় আসে ; কিন্তু আসে না আদিবাসীদের শতশত বাড়িতে আগুন দেওয়ার খবর, বাঙ্গালি আক্রমণে নিখোজ-হত্যার শিকার আদিবাসীদের খবর, আসে না আদিবাসী কিশোরীর নির্যাতিত হওয়ার খবর কিংবা প্রশাসন কর্তৃক ত্রাণ কাজে বাধা দেওয়ার খবর।

কিন্তু সত্য চাপা থাকে না। এখন ৮০ কিংবা ৯০ এর দশক নয়। ইন্টারনেটের এই যুগে বাংলাদেশের আদিবাসীরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক, ব্লগের মাধ্যমে প্রকাশ করতে থাকে প্রকৃত চিত্র। তাদের উপর নির্যাতনের ছবি এবং প্রকৃত সংবাদ ছড়িয়ে দিতে থাকে ইন্টারনেটে । আদিবাসীরা কীভাবে ইন্টারনেট কে ব্যবহার করেছে সত্য প্রকাশে তাই উঠে আসে আল জাজিরার "দ্য স্ট্রিম" অনুষ্ঠানে ।

এখানে রইল অনুষ্ঠানের ভিডিওটি



এমনেস্টি ইন্ট্যারন্যাশনালের রিপোর্টে ( Click This Link ) , আইরিন ( মানবাধিকার বিষয়গুলো কোলাবরেটের জন্য জাতিসঙ্ঘের একটি নিউজ সার্ভিস) এর রিপোর্টেও (Click This Link) উঠে আসে প্রকৃত চিত্র।

রিপোর্ট গুলোতে বলা হয় আদিবাসীরা নয় ; বাঙ্গালিরাই এই সঙ্ঘাতের সূত্রপাত করে। বাঙ্গালিরাই আদিবাসীদের প্রথাগত জমি দখল করতে গিয়ে সূচনা করে এই সংঘাতের; আদিবাসীরা নিরুপায় হয়ে প্রতিরোধ করে মাত্র। নিজেকেই ঐ জায়গায় কল্পনা করুন না ! প্রশাসন আর সেনা ব্যবহার করে আমি আপনার জমি দখল করে চাষবাস করলে অসহায় আপনি কী বসে বসে আঙ্গুল চুষবেন ?।

আল জাজিরা একটি পেজও খুলেছে এই নিয়ে। ঢু মেরে আসতে পারেন। Click This Link

তাই যারা এই লেখাটি পড়ছেন তাদের উদ্দেশ্যে বলছি, চোখ খুলুন। নিজ দেশেই এ ধরনের অনাচার , পাকিপনার বিরুদ্ধে জেগে উঠুন । সত্যকে প্রপাগান্ডা বলে উড়িয়ে দেওয়ার আগে আরেকবার ভেবে দেখুন । আদিবাসীরাও এদেশেরই সন্তান। দয়া করে তাদের নিশ্চিহ্ন
হতে দিবেন না।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫০
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×