ভ্রান্ত বকুল বিলাস
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সন্ধ্যায় গলির মোড়ে,ঠিক ল্যাম্প পোস্টের নিচে পেয়েছি বকুলের মালা জোড়া! এভাবে কেউ ফেলে রাখে? এদিক ওদিক তাকিয়ে কোন মালিক খুঁজে পাইনি। তা হোক! বুক পকেটে পুরে নিয়েছি দেরি না করে! পায়ে পায়ে চলে এসেছি অনেক দূর পাছে কেউ দাবী করে বসে।
হাতের তালুতে রেখে জোছনার আলোয় বেশ লাগছে! শাদা সুতোয় গাঁথা এলোমেলো ফুলগুলো কথা বলে.... তাইতো সেদিনও তো এমন সন্ধ্যা ছিল! চোখ ভিজে আসে, অল্প, বেশিনা...! কি যে বলি,আমি তো এখন পাথর। বড্ড কঠিন, অশ্রুহীন...
স্মৃতিরা আকড়ে ধরে তার আপন নিয়মে। অসহ্য হয়ে ওঠে সবকিছু। রাস্তায় ছুঁড়ে ফেলি আপদজোড়া! পায়ে পায়ে আবার ও পালাতে থাকি...
কালো পিচের রাস্তায় শাদা বকুল ফুলের মালাজোড়া নজর কাড়ে অন্যকারো! বদলে যায় অর্থগুলো, সাথে সময়... প্রেম আর ব্যর্থতা রূপ বদলায়...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুননভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই...
...বাকিটুকু পড়ুন